Saturday, April 4, 2026

ভালো আছেন সৌমিত্র, ICU থেকে সাধারণ ওয়ার্ডে দেওয়া হল অভিনেতাকে

Date:

Share post:

কিছুটা হলেও শারীরিক অবস্থার উন্নতি হল অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। গত কয়েকদিনের চেয়ে এখন অনেকটাই সুস্থ এই বর্ষীয়ান অভিনেতা। এমনটাই দাবি করা হয়েছে হাসপাতালের তরফে। এদিকে, দ্বিতীয় করোনা রিপোর্ট নেগেটিভ রিপোর্ট আসার পর তাঁকে সৌমিত্রবাবুকে কোভিড আইসিইউ থেকে বের করে সাধারণ ওয়ার্ডে আনা হয়। আজ, শুক্রবার সকালে হাসপালের পক্ষ থেকে একথা জানানো হয়েছে।

মেডিক্যাল বুলেটিনে আরও বলা হয়েছে, সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাইপ্যাপ সিস্টেম খুলে দেওয়া হয়েছে। এখন নর্মাল মাস্কের মাধ্যমেই অক্সিজেন দেওয়া হচ্ছে তাঁকে। অক্সিজেন স্যাচুরেশন ৯৬ শতাংশ। গতকাল রাতেও ভালোই ঘুমিয়েছেন তিনি। অঙ্গ-প্রত্যঙ্গ সাড়া দিচ্ছে তাঁর। অস্থিরতা কমেছে। অসংলগ্ন ভাবটা আগের চেয়ে কম। অল্প অল্প কথাও বলতে পারছেন এখন। তাঁর লিভার, কিডনি, হার্ট, সব কিছু অঙ্গই স্বাভাবিক কাজ করছে। সোডিয়াম, পটাশিয়াম লেভেল সবই নর্মাল বলেও জানানো হয়েছে।

আজ তাঁর আরও কিছু টেস্ট হবে। চালু হবে মিউজিক থেরাপিও। সেখানে রবীন্দ্রসঙ্গীত-সহ শিল্পীর অভিনিত ছবির গানগুলিও বাজানো হবে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।

আরও পড়ুন-ফের সঙ্গীত জগতে করোনার থাবা, কোভিড পজিটিভ কুমার শানু

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...