Tuesday, March 24, 2026

চাকরির নামে অনলাইন কনসালটেন্সিতে প্রতারণা, ১.৫৯ লক্ষ টাকা খোয়ালেন যুবক

Date:

Share post:

অনলাইনে কনসালটেন্সির মাধ্যমে চাকরি পেতে গিয়ে প্রতারিত হলেন যুবক। অনলাইন চক্রে প্রতারিত হয়ে ১ লক্ষ ৫৯ হাজার টাকা খোয়া গেল ওই যুবকের। ঘটনাটি ঘটেছে চন্দননগরের উত্তর পাড়া এলাকায়। প্রতারিত ওই যুবকের নাম সপ্তর্শি সামন্ত। ইতিমধ্যেই চন্দননগর পুলিশ কমিশনারেটের সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন তিনি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চন্দননগর পুলিশ।

জানা গিয়েছে, লকডাউন চলাকালীন চাকরি চলে যায় উত্তরপাড়ার ভদ্রকালী এলাকায় বাসিন্দা সপ্তর্ষি সামন্তর। মূলত বেসরকারি সংস্থায় সফটওয়্যার প্রজেক্টের উপর কাজ করতেন তিনি। দীর্ঘদিন বাড়ি বসে থাকার পর সম্প্রতি চাকরীর চেষ্টা শুরু করেন ওই যুবক। কিছুদিন আগে অনলাইন কনসালটেন্সি ‘নকরি ডট কম’ নামের এক সংস্থায় নিজের সিভি সহ প্রোফাইলে আপলোড করেন। সংস্থার তরফে একটি ইন্টারভিউ নেওয়া হয় অনলাইনে। এরপর জানানো হয় টেক মাহিন্দ্রায় চাকরির জন্য সিলেক্ট হয়েছেন তিনি। রেজিস্ট্রেশন ও পুলিশ ভেরিফিকেশন বাবদ দু’দফায় ১০ হাজার টাকা নেয় সংস্থা। সেই টাকার রশিদও দেওয়া হয়। এরপর ইমেল মারফত পাঠিয়ে দেওয়া হয় অফার লেটার।

আরও পড়ুন: টেন্ডার দুর্নীতিকে কেন্দ্র করে বিজেপির গোষ্ঠী সংঘর্ষ পুরুলিয়ায়, আহত ৫

পাশাপাশি এম্প্লয়ী আইডি তৈরি করার জন্য সংস্থার তরফে জানানো হয় ওই যুবককে ১ লক্ষ ৪৯ হাজার টাকা জমা দিতে হবে। এই টাকা ফেরত যোগ্য বলেও জানানো হয়। চাকরি পেতে মরিয়া সপ্তর্ষি দাবিমতো টাকাও পাঠিয়ে দেন ওই সংস্থাকে। সংস্থার তরফে জানানো হয় এনইএফটি করে ফেরত দেওয়া হবে টাকা। এরপর থেকেই ফোনে পাওয়া যাচ্ছে না ওই সংস্থার কাউকেই। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে বৃহস্পতিবার উত্তর পাড়া থানার চন্দননগর সাইবার সেলে অভিযোগ জানান যুবক। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি লকডাউন পরিস্থিতিতে বেকারত্বের সুযোগ নিয়ে যেভাবে প্রতারণা চক্র সক্রিয় হয়ে উঠেছে তাতে উদ্বেগ বাড়ছে প্রশাসনের।

Related articles

হাতে স্টিয়ারিং, কানে হনুমান চালিশা! ফেরারি ছুটিয়েও ‘মাটির মানুষ’ হার্দিক

অন্য কোনও গানে নয়, বরং ভক্তির সুরে মজেছেন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অধিনায়ক। কোটি টাকার লাল ফেরারিতে বসলে...

স্বেচ্ছামৃত্যু প্রক্রিয়া সম্পন্ন: হরিশ রানার শেষ অধ্যায়ে ভারতে নতুন অধ্যায়ের সূচনা

একটি অধ্যায়ের শেষে সবসময়ই একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। উত্তরপ্রদেশের হরিশ রানার মৃত্যুতে একদিকে যেমন তাঁর দীর্ঘ রোগ...

অনলাইনে খাবার অর্ডারে বাড়তি খরচ, জোম্যাটোর পর ফি বাড়াল সুইগি 

অনলাইনে খাবার অর্ডার করা এখন আর শুধু রেস্তোরাঁর দামের উপর নির্ভর করছে না, তার সঙ্গে যুক্ত হচ্ছে একাধিক...

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...