Wednesday, March 25, 2026

দিল্লিতে শর্তসাপেক্ষে দুর্গাপুজোর অনুমতি

Date:

Share post:

উমা বন্দনার প্রস্তুতি তুঙ্গে রাজধানীতে। শর্তসাপেক্ষে রাজধানীতে সর্বজনীন পুজোর অনুমতি দিয়েছে কেজরিওয়াল সরকার। সেই নিয়ম মেনে এবার দিল্লির চিত্তরঞ্জন পার্ক থেকে করোলবাগে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এবার শুধুমাত্র ঘটপুজোর আয়োজন করা হয়েছে দিল্লির করোলবাগে।

দিল্লি সরকার জানিয়েছে-

১. ৩১ অক্টোবর পর্যন্ত প্যান্ডেল বা অন্য কোনও জায়গায় র্‌্যালি, খাবারের স্টল, প্রদর্শনী, শোভাযাত্রা করা যাবে না।

২. কোনও বদ্ধ জায়গায় অনুষ্ঠান হলে ন্যূনতম ৫০ শতাংশ মানুষের জমায়েত হতে পারে। কিন্তু সেই সংখ্যা কখনই ২০০-র বেশি হবে না।

৩. খোলা জায়গায় অনুষ্ঠান হলে সামাজিক দূরত্ব অবশ্যই মানতে হবে।

৪. প্যান্ডলের ভেতরে ঢোকা এবং বেরোনোর জন্যতে আলাদা গেট করতে হবে। মাস্ক ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না।

৫. ভিডিও রেকর্ডিং করা বাধ্যতামুলক। সেই ভিডিও পাঠাতে হবে জেলা শাসকের কাছে।

৬. জেলা শাসক প্রত্যেক মণ্ডপে একজন নোডাল অফিসার মোতায়েন করবেন। পাশাপাশি গাইডলাইন মানা হচ্ছে কি না তা দেখতে পুলিশও মোতায়েন করা হবে।

এই নিয়ম মেনে এবার পুজোর আয়োজন করেছে দিল্লির চিত্তরঞ্জন পার্ক। পুজো উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, ‘‘এবার শুধু পুজো হচ্ছে। কোনও সেলিব্রেশন হচ্ছে না। কোনও উৎসবের রং নেই। প্রতি বছর হাজার হাজার মানুষ আসেন। ভোগ, প্রসাদ দেওয়া হয়। কিন্তু এবার তা হবে না। দর্শনার্থীদের সুবিধার জন্য অনলাইন পুজো, অনলাইন অঞ্জলীর আয়োজন করেছি। কেউ যদি বিশেষ ভোগ চান, তাহলে সেটা বাড়িতে পৌঁছে দেওয়া হবে।’’

আরও পড়ুন:ষষ্ঠীর দিন বিজেপির পুজো উদ্বোধনে মোদি, নাচের অনুষ্ঠানে ডোনা

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...