Tuesday, June 23, 2026

ব্যাপক অনুপ্রবেশ, নিজেরাই সীমান্ত পাহারা দিতে কেন্দ্রের অনুমতি চাইলেন সাংসদ

Date:

Share post:

বাংলাদেশ সীমান্ত থেকে ভারতে অনুপ্রবেশের ঘটনা দীর্ঘদিনের একটি সমস্যা। আর এই সমস্যার জেরে জর্জরিত সীমান্তবর্তী এলাকার মানুষ। বাংলাদেশ ও মায়ানমার সীমান্ত পেরিয়ে বহু মানুষ ঢুকে পড়ছে ভারতে। দীর্ঘদিনের এই সমস্যা দূরীকরণের জন্য এবার কেন্দ্রের কাছে আবেদন জানালেন মিজোরামের একমাত্র সংসদ কে ভানলাভেনা। তাঁর আবেদন, প্যারামিলিটারিতে মিজোরামের আলাদা ফোর্স গঠন করুন। আমরাই সীমান্ত পাহারা দেব।

সম্প্রতি কেন্দ্রের কাছে মিজোরামের সাংসদ ভানলাভেনা দাবি করেছেন, মিজোরাম সীমান্ত থেকে ব্যাপক অনুপ্রবেশের কারণে তাদের রাজ্যে কাজের সুযোগ ভীষণভাবে কমে গিয়েছে। কর্মসন্ধানের জন্য অন্য রাজ্যে চলে যেতে হচ্ছে মিজোরামের ছেলেমেয়েদের। এই রাজ্য তো বটেই এমনকি দেশের সুরক্ষার জন্য অবিলম্বে মিজোরাম সীমান্তে কড়া নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আবেদন জানান তিনি। পাশাপাশি তাঁর আবেদন, অবিলম্বে মিজোরামের জন্য আলাদা ফোর্স গঠন করুক কেন্দ্রীয় সরকার। যাতে আমরাই সীমান্ত পাহারা দিতে পারি নিজের রাজ্যের।

আরও পড়ুন: নিজের উপর হামলা চালাতে গুন্ডা ভাড়া, যোগীর রাজ্যে পুরোহিতের ষড়যন্ত্র ফাঁস

প্রসঙ্গত, মায়ানমারের সঙ্গে ৪০৪ কিলোমিটার ও বাংলাদেশের সঙ্গে ৩১৮ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে মিজোরামের। এখানে মায়ানমার সীমান্ত পাহারা দায়িত্বে রয়েছে অসম রাইফেলস। এবং বাংলাদেশ সীমান্তের দায়িত্বে বিএসএফ। দেশের নিরাপত্তা বিভাগে মিজোরামকে অগ্রাধিকার দিতে সম্প্রতি অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন সিআরপিএফে আনা হবে মিজো ব্যাটেলিয়ান। এদিন সে কথা স্মরণ করিয়ে দিয়ে দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর কাছে মিজো রেজিমেন্ট গঠনের আবেদন জানালেন সংসদ ভানলাভেনা। পাশাপাশি ওই সংসদ আরও জানিয়েছেন, দেশের স্বাধীনতা আন্দোলনে মিজোরামের মানুষের অনেক অবদান রয়েছে। সাহসিকতার জন্য রয়েছে যথেষ্ট সুনাম তাই দেশ সেবার কাজে মিজো ছেলে মেয়েদের সুযোগ দিক সরকার।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...