Tuesday, March 17, 2026

দৈনিক আক্রান্তে নতুন রেকর্ড গড়ল কলকাতা ও উত্তর ২৪ পরগণা

Date:

Share post:

গত ২৪ ঘন্টায় আক্রান্ত ও মৃতের দিক থেকে কলকাতাকে পিছনে ফেলে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা৷ প্রত্যেক জেলায় ৮০০ পেরল আক্রান্তের সংখ্যা৷ উৎসবের মুখে উদ্বেগ বাড়াচ্ছে আরও কয়েকটি জেলা৷

রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৪ জনের। এর মধ্যে কলকাতায় ১৩ জনের মৃত্যু হয়েছে৷ আর উত্তর ২৪ পরগনায় ১৭ জনের৷ বাকি জেলাগুলিতে দৈনিক মৃতের সংখ্যাটা ১০ এর নিচে৷ কলকাতায় মোট মৃত্যু হয়েছে ১,৯৮৪ জনের৷ পাশাপাশি উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যাটা বেড়ে ১,৩৭৪ জন৷ দুই জেলা মিলে মোট মৃতের সংখ্যা ৩,৩৫৮ জন৷ বাকি ২১ জেলা মিলিয়ে সংখ্যাটা ২,৬৯৮৷

আরও পড়ুন : আগামী ৬-১২ সপ্তাহ সবচেয়ে ভয়াবহ সময়, করোনা ইস্যুতে দাবি বিশেষজ্ঞের

একদিনে সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন ৩,৯৮৩ জন। প্রায় প্রতিদিনই গড়ে ১০০ করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ৮১৩ জন৷ উত্তর ২৪ পরগনায় ৮৩৮ জন৷ তাও এই দুই জেলার অধিকাংশ মানুষের মধ্যে সচেতনতার অভাব দেখা যাচ্ছে৷ উৎসবের মুখে উদ্বেগ বাড়াচ্ছে আরও কয়েকটি জেলা৷ প্রতিনিয়ত যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

আরও পড়ুন : প্রত্যেকটি পুজো মণ্ডপ হোক কনটেনমেন্ট জোন- শুনানিতে মন্তব্য হাইকোর্টের

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, প্রতি সপ্তাহে জেলাভিত্তিক একটি করোনা রিপোর্ট তৈরি হয়। সেই রিপোর্ট অনুযায়ী, উত্তর ২৪ পরগনায় কেস পজ়িটিভিটি হার ২৪.৪৮ শতাংশ। যা কীনা, সারা দেশে সংক্রমণের শীর্ষে থাকা মহারাষ্ট্রের চেয়েও বেশি। মহারাষ্ট্রের কেস পজিটিভিটি হার ১৯.৯৯।

কলকাতা ও উত্তর ২৪ পরগনা ছাড়া উদ্বেগ বাড়াচ্ছে আরও কয়েকটি জেলার সংক্রমণ৷ এগুলো হল – হাওড়া, দক্ষিণ ২৪ পরগণা, হুগলি ও দুই মেদিনীপুর৷

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...