Thursday, March 26, 2026

ফের শিরোনামে যোগী রাজ্য, মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ দলিত তরুণীকে

Date:

Share post:

ফের যোগী রাজ্যে গণধর্ষণের শিকার দলিত তরুণী। অভিযোগ, মাথায় বন্দুক ঠেকিয়ে ভয় দেখিয়ে জোর করে তাঁর উপর নির্যাতন করা হয়। ঘটনা উত্তরপ্রদেশের কানপুরের দেহাতে।

ঘটনা সপ্তাহখানেক আগের। কিন্তু প্রাণনাশের ভয়ে মুখ খুলতে সাহস পাননি নির্যাতিতা। শেষমেষ পুলিশের দ্বারস্থ হয় পরিবার। ২২ বছরের ওই নির্যাতিতা তরুণীর পরিবারের অভিযোগ, ঘটনার দিন বাড়িতে একা ছিলেন তরুণী। সেই সুযোগে বাড়িতে ঢুকে পড়ে ২ ব্যক্তি। মাথায় বন্দুক ঠেকিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে ২ ব্যক্তিই। শুধু তাই নয়, ওই নির্যাতিতাকে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ। ওই ২ ব্যক্তির মধ্যে একজন আবার প্রাক্তন গ্রাম প্রধান।

পরিবার জানিয়েছে, ঘটনার আকস্মিকতায় ভয়ে, আতঙ্কে, লজ্জায় প্রথমে কাউকে সত্যিই কিছু বলতে পারেননি নির্যাতিতা। সারাক্ষণ মনমরা হয়ে থাকতেন তিনি। মেয়ের আচরণে এমন পরিবর্তন দেখে সন্দেহ হয় মা-বাবার। জিজ্ঞেস করলে প্রথমে কিছু বলতেই চায়নি তরুণী। শেষমেষ সব জানায় পরিবারকে। এরপরই ওই ২ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পরিবার। ঘটনার পর থেকেই পলাতক তারা। এসপি কেশব কুমার চৌধুরী জানিয়েছেন, প্রায় এক সপ্তাহ আগে এই ঘটনা ঘটেছে। তবে গত রবিবার থানায় অভিযোগ জানিয়েছে নির্যাতিতার পরিবার। অভিযুক্তদের খোঁজে ৩ জনের টিম তৈরি করেছে পুলিশ। নজর রাখা হয়েছে এলাকা থেকে বেরনোর বিভিন্ন রাস্তায়। চেক পোস্টগুলিতে নজরদারি চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন:যোগী রাজ্যে কেলেঙ্কারি: ভোটার লিস্টে বাবার নাম নরেন্দ্র মোদি, ছেলে লাদেন

Related articles

কালচিনিতে প্রার্থী বীরেন্দ্রের সমর্থনে অভিষেকের রোড শো-তে জনপ্লাবন

দলীয় কর্মীদের সমর্থনে প্রচারসভা করতে উত্তর থেকে দক্ষিণ ছুটে বেড়াচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

ইডেনে ওডিআই ম্যাচ, ঘরের মাঠে টিম ইন্ডিয়ার সূচি প্রকাশ্যে

বাংলার ক্রীডা়প্রেমীদের জন্য সুখবর। বিসিসিআইয়ের (BCCI) সূচিতে আন্তজার্তিক ম্যাচ পেল কলকাতা। ২০২৭ সালের ৩ জানুয়ারি ভারতের (India) বিরুদ্ধে...

রাম নমবীতে সম্প্রীতির শোভাযাত্রা, বিজেপির বিভাজনের রাজনীতিকে কটাক্ষ কুণালের

রাম নবমীতে কলকাতায় সম্প্রীতির শোভাযাত্রায় অংশ নিলেন বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল (TMC) প্রার্থী কুণাল কুমার ঘোষ (Kunal Kumar Ghosh)।...

গণনার দিন EVM খুব ভাল করে দেখে নিতে হবে: দুবরাজপুর থেকে সতর্ক বার্তা তৃণমূল সভানেত্রীর

ভোটার লিস্টে (Voter List) কারচুপির পরে ইভিএম-এ গোলমাল করতে পারে গেরুয়া শিবির। বৃহস্পতিবার, দুবরাজপুরে দলীয় প্রার্থীর হয়ে প্রচার...