Wednesday, March 25, 2026

আজ সন্ধেয় জাতির উদ্দেশে ভাষণ মোদির, কৌতূহল সর্বস্তরে

Date:

Share post:

মঙ্গলবার সন্ধে ছটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ নিজেই টুইট করে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, আজ সন্ধে ছটায় কিছু বিষয় আমি দেশের সহ নাগরিকদের সঙ্গে ভাগ করে নেব।

করোনা মহামারি পর্বে বেশ কয়েকবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। লকডাউন ঘোষণা থেকে করোনা সংক্রমণ রুখতে সচেতনতার প্রচার এবং অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা, সবই দেশবাসীকে জানিয়েছেন এভাবেই। মনে করা হচ্ছে, নবরাত্রি, দুর্গাপুজোর মত বড় উৎসবের প্রাক্কালে সংক্রমণ মোকাবিলায় ফের সচেতনতার বার্তা দিতে পারেন মোদি। এছাড়া কয়েকদিন আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ইঙ্গিত দিয়েছিলেন, ফের কোনও আর্থিক প্যাকেজ ঘোষণা করতে পারে সরকার। এছাড়া সামনেই বিহার বিধানসভা নির্বাচন, যা এই মহামারি পরিস্থিতিতে সব দলের কাছেই সবচেয়ে বড় রাজনৈতিক পরীক্ষা। তবে এসবের বাইরেও অন্য কোনও চমক আছে কিনা তাও দেখার। সব মিলিয়ে আজ প্রধানমন্ত্রী দেশবাসীকে কী বলেন সেদিকে নজর সবার। কৌতূহল সর্বস্তরে।

আরও পড়ুন-করোনা মোকাবিলায় লকডাউনের সিদ্ধান্তই সঠিক ছিল, জানালেন মোদি

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...