Sunday, May 24, 2026

এবার ব্রাজিলে অ্যাস্ট্রজেনেকার ট্রায়ালে মৃত্যু এক স্বেচ্ছাসেবকের

Date:

Share post:

ফের অ্যাস্ট্রজেনেকার ট্রায়ালে বিপত্তি। ট্রায়াল চলাকালীন মৃত্যু হল এক স্বেচ্ছাসেবকের। ব্রাজিলের জাতীয় স্বাস্থ্য নজরদারি সংস্থা (আনভিসা) এই মৃত্যুর খবর জানিয়েছে। তবে টিকার ওভারডোজের কারণেই ওই স্বেচ্ছাসেবকের মৃত্যু হয়েছে কি না, তা এখনও নিশ্চিত করা হয়নি।

জানা গেছে, রিও ডে জেনেইরোর বাসিন্দা, ২৮ বছরের ডঃ জোআও পেড্রো আর ফেইটোসা এই ট্রায়ালে অংশ নিয়েছিলেন। করোনায় আক্রান্ত হয়ে শারীরিক পরিস্থিতি জটিল হয়ে পড়ে তাঁর। পরে মারা যান তিনি। এই স্বেচ্ছাসেবকের মৃত্যুর কারণ নিয়ে এখনও বিস্তারিত কোনও তথ্য দেয়নি ব্রাজিলের স্বাস্থ্য দফতর। তবে ওই ব্যক্তি যে ট্রায়ালের সঙ্গে জড়িত ছিলেন তা নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন : গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার চিনা মহিলাকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

যদিও, গবেষকরা জানিয়েছেন ফেইটোসা মারা যাওয়ার আগে পর্যন্ত ভ্যাকসিন নেয়নি। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। গবেষকরা জানিয়েছেন, ট্রায়ালে অংশগ্রহণকারীরা কন্ট্রোল গ্রুপের হোক বা করোনাভাইরাস ভ্যাকসিন গ্রুপের, সব ক্ষেত্রেই উল্লেখযোগ্য সমস্ত মেডিক্যাল ঘটনা খতিয়ে দেখা হয়। এক্ষেত্রেও পরীক্ষা করে দেখা হবে। যদি জানা যায়, ভ্যাকসিন নেওয়ার পর তাঁর মৃত্যু হয়েছে, তবে ট্রায়াল বন্ধ করে দেওয়া হবে।

ব্রাজিলে চলছে অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনাভাইরাসের টিকার ক্লিনিক্যাল ট্রায়াল। এই ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে বর্তমানে। গবেষকরা জানিয়েছেন ট্রায়ালে অংশ নেওয়া স্বেচ্ছাসেবকের মৃত্যু হলেও, এই ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ। তাই আপাতত, এই ট্রায়াল চালু থাকবে বলে জানা গেছে। সূত্রের খবর নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতেই এই ট্রায়ালের ফল মিলবে।

আরও পড়ুন : পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণার জীবন তুলে ধরা মণ্ডপে আসছেন ‘ত্রাতা’ সোনু সুদ

Related articles

সুরকারের সঙ্গে প্রেম! বছর শেষেই বিয়ে করছেন কাব্য?

শেষ লগ্নে আইপিএল।এবার বিয়ের সানাই বাজছে সানরাইজার্স হায়দরাবাদ দলের মালিক কাব্য মারানের(Kavya Maran )। দলের  সঙ্গে সব সময়...

মোহনবাগান-AIFF ফের সংঘাত, জাতীয় ক্রীড়া নীতি লাগু ফেডারেশনের

আইএসএল মিটতেই ফেডারেশনের(AIFF) সঙ্গে সংঘাত শুরু মোহনবাগানের(Mohun bagan)। আসন্ন ইউনিটি কাপের(Unity Cup)জন্য আয়োজিত ক্যাম্প থেকে মোহনবাগান সুপার জায়ান্ট(Mohun...

ISL: ইমামি প্রসঙ্গে বড় বয়ান, চ্যাম্পিয়ন হয়েই মোহনবাগানকে মোক্ষম কটাক্ষ নীতুর

ইস্টবেঙ্গল(East Bengal)  ইমামির (Emami) ভাঙন নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছে। আইএসএল(ISL) জয়ের ৪৮ ঘণ্টার মধ্যেই  ইস্টবেঙ্গল ক্লাবের...

রেকর্ড গরমে পুড়ছে তেলঙ্গানা! দাবদাহ-লু-এর জোড়া ফলায় মৃত অন্তত ১৬

চলতি মরশুমে দাবদাহ এবং লু-এর ফলে তেলঙ্গানায় মৃত কমপক্ষে ১৬। রাজস্ব মন্ত্রী পোঙ্গুলেটি শ্রীনিবাস রেড্ডি বিষয়টি নিশ্চিত করে...