Monday, June 15, 2026

১০০ জন ভারতীয় স্বেচ্ছাসেবীর ওপর রাশিয়ান ভ্যাকসিনের ট্রায়াল

Date:

Share post:

পুতিনের দেশের করোনা ভ্যাকসিন টিকার ট্রায়াল শুরু হতে চলেছে ভারতে। ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া জানিয়েছে, ১০০ জন ভারতীয় স্বেচ্ছাসেবকের ওপর ‘স্পুটনিক ভি’ পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে। এ ব্যাপারে ডিসিজিআই ডক্টর রেড্ডিস ল্যাবরেটরিসকে এ  অনুমতি দিয়েছে। কবে কখন এই পরীক্ষা হবে তা জানা যায়নি।

সূত্রের খবর, রাশিয়ার এই টিকার দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা শুরু করবে ডক্টর রেড্ডিস ল্যাবরেটরি। সফল হলে শুরু হতে পারে তৃতীয় দফা। দ্বিতীয় দফায় যোগ দেবেন ১০০ জন স্বেচ্ছাসেবী। তৃতীয় দফায় পরীক্ষা হতে পারে ১৪০০ জনের ওপর।

রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড-এর সঙ্গে এক হয়ে স্পুটনিক ভি-র পরীক্ষামূলক প্রয়োগ করবে ডক্টর রেড্ডি। আরডিআইএফ জানিয়েছে, ডক্টর রেড্ডিস ল্যাবরেটরিতে ‘স্পুটনিক ভি’এর ১০ কোটি ডোজ পাঠাবে।

আরও পড়ুন-৬০-৭০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন প্রস্তুত হবে ডিসেম্বরের মধ্যেই, মিলবে মার্চে : সেরাম ইনস্টিটিউট

Related articles

মমতার কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত কুণাল! চ্যালেঞ্জ ছুড়ে গর্জে ওঠেন তৃণমূল বিধায়ক

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার তৃণমূল (TMC) সুপ্রিমা মমতা...

এনসিপিআইয়ের প্রধান কার্যালয়ে পুলিশ-কেন্দ্রীয় বাহিনী! সাঁকরাইলের হাটগাছায় তুঙ্গে রহস্য

হাওড়ার সাঁকরাইলের বাণীপুরের হাটগাছা এলাকা। আপাতশান্ত এই প্রত্যন্ত এলাকাটিই এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে। নেপথ্যে রয়েছে ‘এনসিপিআই’ নামের একটি...

দলের টাকায় নতুন গাড়ি কেনার আবদার সুদীপের! ‘অবাঞ্ছিত অতিথি’দের তীব্র কটাক্ষ কুণালের

দল থেকে সব সুবিধা ভোগ করে এখন দিল্লিতে গিয়ে বড় বড় কথা বলছেন জনবিচ্ছিন্ন একদল তথাকথিত জনপ্রতিনিধি। এমনই...

ফের ইতিহাস বিকৃত করার অভিযোগ! মহেঞ্জোদারোর অনাবৃত মূর্তি ঢাকল NCERT

বিজেপি সরকার (BJP Govt.) ভারতের প্রাচীন ইতিহাসকে মুছে ফেলার বিভিন্ন চেষ্টা করছে তা বলার অপেক্ষা রাখে না। এর...