Monday, April 6, 2026

PPE-‘সজ্জিত’ হয়ে মহাষ্টমীর পুষ্পাঞ্জলি পূর্ব কলকাতা সর্বজনীন দুর্গোৎসবে

Date:

Share post:

মহাষ্টমীতে বেনজির পুষ্পাঞ্জলি৷

করোনা-আবহেই এ বছরের মাতৃ-আবাহন৷
সামান্য অসাবধানতায় সংক্রমণ লাফিয়ে বাড়তে পারে৷ তাই প্রশাসন, আদালত, পুজো কমিটি এবং সাধারণ মানুষ, সর্বস্তরেই সাধ্যমতো সতর্কতা বজায় রাখার চেষ্টা চলছে৷

তবে সম্ভবত সবাইকে ছাপিয়ে গেল ফুলবাগান এলাকার ‘পূর্ব কলকাতা সর্বজনীন দুর্গোৎসব কমিটি’৷ পুজোমণ্ডপে মহাষ্টমীর অঞ্জলি দেওয়ার সময়ে PPE বাধ্যতামূলক করা হয়েছিল এখানে৷ অঞ্জলি দিতে আসা প্রত্যেকের জন্য আলাদা আলাদা PPE-র ব্যবস্থা করেছিলেন পুজো উদ্যোক্তারাই৷ PPE ব্যবহারের পর, তা আলাদা জায়গায় ফেলে দেওয়ার ব্যবস্থাও করা হয়৷

আরও পড়ুন : ঐতিহ্য-রীতি মেনে অষ্টমীতে বেলুড় মঠে কুমারী পুজো, উমাকে স্পর্শ করলেন না সন্ন্যাসীরা

মাতৃ-অঞ্জলি দিতে আসা মানুষজনও বেজায় খুশি ‘পূর্ব কলকাতা সর্বজনীন দুর্গোৎসব কমিটি’ তাদের নিরাপত্তার জন্য এতখানি সুরক্ষার ব্যবস্থা করায়৷ পুজো কমিটির সভাপতি মানস রঞ্জন দত্ত এই অভিনব ব্যবস্থার কারন ব্যাখ্যা করে বলেছেন, ” আমাদের এই পুজোয় পাড়ার প্রায় সবাই অংশ নেন৷ এমনিতেই যথেষ্ট সতর্কতার ব্যবস্থা করা হয়েছে করোনা- প্রোটোকল এবং হাইকোর্টের নির্দেশানুসারে৷ তারপরেও আমরা PPE-র কথা ভেবেছি এলাকাবাসীকে সুস্থ রাখতে, এলাকাকে করোনা-মুক্ত রাখতে৷ এই পরিস্থিতিতেও যারা আমাদের মন্ডপে এসে মাতৃ আরাধনায় সামিল হয়েছেন, তাদের যতটা সম্ভব বিপদ মুক্ত রাখার চেষ্টা করা হয়েছে”৷

এলাকার মানুষ তথা প্রশাসনের তরফে পূর্ব কলকাতা সর্বজনীন দুর্গোৎসব কমিটি’-কে অকুন্ঠ ধন্যবাদ জানানো হয়েছে মহাষ্টমীতে এই বেনজির পুষ্পাঞ্জলির আয়োজনের জন্য৷

দেখুন ভিডিও :

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...