Sunday, June 14, 2026

টিআরপি কেলেঙ্কারিতে সিবিআইয়ে সায় নেই

Date:

Share post:

টিআরপি কেলেঙ্কারিতে সিবিআইয়ে সায় নেই নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশনের। এই ঘটনায় সরকারের কাছে সিবিআই তদন্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা। টিআরপি কেলেঙ্কারিতে উত্তরপ্রদেশে এফআইআর দায়ের হয়। এই ঘটনার তদন্তভার সিবিআই নেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে তারা।

শনিবার এক বিবৃতিতে উল্লেখ করেছে, টিআরপি নিয়ে উত্তরপ্রদেশ পুলিশ এফআইআর দায়ের করেছে। এই নিয়ে আমরা উদ্বেগ প্রকাশ করছি। রাতারাতি একটি ঘটনার তদন্ত সিবিআই এর হাতে হস্তান্তর হাওয়া যথেষ্ট সন্দেহ তৈরি করছে। একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির দায়ের করা অভিযোগের জেরে মিডিয়া, বিজ্ঞাপনদাতা এবং বিজ্ঞাপনী সংস্থা গুলির জন্য মোটেই ভালো নয়। আমরা সরকারের কাছে অনুরোধ করছি, সিবিআই তদন্ত প্রত্যাহার করা হোক।

এনবিএ আরও উল্লেখ করেছে, ব্রডকাস্ট অডিয়েন্সে রিসার্চ কাউন্সিল তথা বার্কের টিআরপি সংক্রান্ত বিষয় দেখার জন্য একটি নির্দিষ্ট ব্যবস্থা আছে। অবসরপ্রাপ্ত বিচারপতি মুকুল মুদগালের নেতৃত্বে অভ্যন্তরীণ একটি কমিটি টিআরপি সংক্রান্ত বিষয় দেখে। পিআরবি সংক্রান্ত যাবতীয় বিষয় ওই কমিটির হাতে হস্তান্তর করা উচিত।

প্রসঙ্গত, মুম্বই পুলিশের অভিযোগ করে রিপাবলিক টিভি সহ প্রথম সারির তিনটি টিভি চ্যানেল টিআরপিতে জালিয়াতি করেছে। বেশি টাকার বিজ্ঞাপন পাওয়ার জন্য এই জালিয়াতি বলে অভিযোগ মুম্বই পুলিশের। এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করে মুম্বই পুলিশ। এই ঘটনায় আদালতে ভর্ৎসনার মুখে পড়ে রিপাবলিক টিভি। মামলা এড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রিপাবলিক টিভি। শীর্ষ আদালত সাফ জানিয়ে দেয়, আগেই রিপাবলিক টিভি হাইকোর্টে আবেদন করেছে। তার ফয়সালা হওয়ার অপেক্ষা করেনি। তার আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। যার অর্থ শীর্ষ আদালত উচ্চ আদালতের ওপর ভরসা রাখে না এই বার্তা দেওয়া।

আরও পড়ুন:মেঘালয়ে বাঙালিদের সুরক্ষা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রীকে চিঠি জাতীয় বাংলা সম্মেলনের

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...