Friday, April 3, 2026

সৌমিত্রই থাকছেন যুব মোর্চার সভাপতি, তবে ডানা ছাঁটার সিদ্ধান্ত পাকা

Date:

Share post:

বিদ্রোহী-বিপ্লবী ইমেজ তৈরির চেষ্টা অনুগামীদের দিয়ে। আসলে ‘পদত্যাগের নাটক’ করে বেকায়দায় পড়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁয়ের। কিন্তু দিল্লি ও রাজ্য বিজেপি সূত্রে খবর, সৌমিত্রর ডানা ছাঁটা হচ্ছে। আর এর যদি যথার্থ অর্থ করতে হয়, তাহলে বলতে হয় সৌমিত্রর বিজেপিকরণ করা শুরু হবে।

রবিবার থেকেই সৌমিত্রর সমর্থকরা বলতে শুরু করেন, তিনি নাকি একা রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে আলোচনায় বসবেন না। কেন্দ্রীয় নেতৃত্বের সেখানে উপস্থিত থাকতে হবে। আসলে বৈঠকে যে মুকুল রায় বা কৈলাশ বিজয়বর্গীকে রাখতে তিনি মরিয়া তা স্পষ্ট হয়ে যায়। আর তাতে যেমন চটেছেন রাজ্য নেতারা, তেমনি কেন্দ্রীয় নেতারাও ক্ষুব্ধ। দু’পক্ষের সাফ কথা, মুখ বন্ধ রাখুন সৌমিত্র।

অন্যদিকে কাল, মঙ্গলবার কোভিডমুক্ত দিলীপ ঘোষ রাজ্য অফিসে যাবেন। সম্ভবত কালই সৌমিত্রর সঙ্গে তিনি ও রাজ্য সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় বসবেন। কেন কী জন্যে জেলা কমিটিগুলিকে সাসপেন্ড করা হয়েছে, তা পরিষ্কার করবেন। রাজ্য নেতৃত্ব বলছেন, সৌমিত্রও জানেন, কোন জেলাগুলিতে সমস্যা। সেই সমস্যার সমাধানের রাস্তাও তাঁরা দেবেন।

শুধু তাই নয়, সৌমিত্রকে বুঝিয়ে দেওয়া হবে বিজেপিতে নূন্যতম নিয়ম-নীতি-শৃঙখলা মানতে হবে। এটা কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস ভাবলে ভুল হবে। দল-উপদল-গোষ্ঠী তৈরি মেনে নেওয়া হবে না। যারা এ নিয়ে বেফাঁস মন্তব্য করেছেন, তাদেরও সমঝে দেওয়া হবে। বেশ কিছু ক্ষেত্রে সৌমিত্রর ডানা ছাঁটা হবে। রাজ্য নেতাদের একজন কিংবা দু’জনকে যুব মোর্চার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যৌথ দায়িত্ব দেওয়া হবে। ফলে নিজের ইচ্ছে মতো কো-অপ্ট করার সিদ্ধান্ত একা সৌমিত্রর হাতে আর থাকবে না। কর্মসূচি নির্ণয়ের ক্ষেত্রেও এই রাজ্য নেতাদের সঙ্গে আলোচনা করতে হবে। ফলে সব মিলিয়ে সৌমিত্র থাকছেন, তবে ডানা ছাঁটার পরিকল্পনাও পাকা।

দেখার বিষয়, সৌমিত্রকে যারা মদত দিচ্ছিলেন, তারা এরপর কোন পদক্ষেপ নেন।

আরও পড়ুন-সৌমিত্রকে লক্ষ্য করে অনুপম: নিজেদের লড়াইয়ে ভোটে হেরে গেলে অন্য রাজ্যে বাড়ি খুঁজতে হবে!

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...