Thursday, April 9, 2026

অভিযোগের বদলে, ৪২০০০ বিয়ের প্রস্তাব তেজস্বীকে!

Date:

Share post:

ভোটের ময়দানে কী হবে তা জানা নেই। তবে পাত্র হিসেবে তাঁর ঝুলিতে হাজার হাজার বিয়ের প্রস্তাব। কে তিনি? তিনি স্বয়ং লালু-পুত্র তেজস্বী যাদব। বিহারে চলছে বিধানসভা নির্বাচন। প্রথম দফা হয়ে গিয়েছে। বাকি আরো কয়েক দফা। ১০ নভেম্বর ভোট গণনা। বিশেষজ্ঞ মহলের মতে, বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে সবচেয়ে বেশি টক্কর দিচ্ছেন যিনি তিনি আরজেডি নেতা তেজস্বী যাদব। তবে তাঁর ভোটারদের তালিকা মহিলাদের সংখ্যা বেশি বলেই ধারণা কার অনেকের।

কারণ কী? কারণ হল, ২০১৬ তে নীতিশ কুমারের জোট সরকারে নির্মাণ মন্ত্রী ছিলেন তেজস্বী যাদব। রাস্তাঘাট সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য তিনি একটি হোয়াটসঅ্যাপ নম্বর প্রকাশ করেন। যেখানে সাধারণ মানুষ তাঁদের রাস্তাঘাট নির্মাণ সংক্রান্ত সমস্ত অভিযোগ সরাসরি তাঁকেই জানাতে পারেন। কিন্তু আশ্চর্যের কথা হল, সেখানে যত না অভিযোগ জমা পড়েছিল, তার থেকে অনেক বেশি জমা পড়েছিল বিয়ের প্রস্তাব। তাও একটা-দুটো নয়। সূত্রের খবর ৪২০০০ বিয়ের প্রস্তাব এসেছিল তেজস্বীর জন্য। তরুণ, সুপুরুষ এই একসময় ছিলেন ক্রিকেট খেলোয়াড়। এমনকী আইপিএল খেলেছেন তিনি। ২০০৮ থেকে ২০১২ দিল্লি ডেয়ারডেভিলসের দলে ছিলেন। তবে মাঠে নামার সুযোগ পাননি। তবে ভোটের ময়দানেও তিনি ভিড় টানতে যথেষ্ট দক্ষ। এবার তাঁর এই জনপ্রিয়তা ভোট বাক্স প্রভাব ফেলে কি না সেটাই দেখার।

আরও পড়ুন- ‘ওর মা ওকে কী শিক্ষা দিয়েছে আমি জানি না’, ছেলের হয়ে ক্ষমা চাইলেন শানু

Related articles

মাছ উৎপাদনে সাবলম্বী বাংলা: ‘আমোদি-প্রমোদিবাবুদের’ ধুয়ে দিয়ে জানালেন তৃণমূল সুপ্রিমো

মাছে-ভাতে বাঙালির পাতে নজর গেরুয়া শিবিরের। আমিষ খাওয়া নিয়ে বেশিরভাগ বাঙালিকে তীব্র কটাক্ষ করা বিজেপির (BJP) ভোলবদল। কারণ,...

IPL:কেকেআর ম্যাচের আগে প্রকাশ্যে পন্থের গুণ, জানুন আবহাওয়ার আপডেট

লক্ষ্মীবারের বৃষ্টি ভেজা সন্ধ্যায় ইডেনে বঙ্গ-ভঙ্গ। কেকেআর (KKR) খেলতে নামছে কলকাতার শিল্পপতির দল লখনউ সুপার জায়ান্টাসের(LSG) বিরুদ্ধে। কলকাতার...

IPL: নায়ক হওয়ার দিনেই খলনায়ক, দিল্লি সাজঘরেও একা হয়ে গেলেন মিলার!

হিরো হওয়ার ম্য়াচে ট্রাজিক ডেভিড মিলার(David Miller)। বুধবার রাতে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে জয়ের দুয়ারে গিয়েও ১...

১০০০ কোটির কেলেঙ্কারি হুমায়ুনের, জড়িত প্রধানমন্ত্রীর দফতরও! ফাঁস করল তৃণমূল

ফাঁস হয়ে গেল বিজেপির সঙ্গে হুমায়ুন কবীরের (Humayun Kabir) আঁতাত। ভিডিও প্রকাশ করে বাংলার নির্বাচনে কেন্দ্রের বড় ষড়যন্ত্রের...