Saturday, June 27, 2026

আইএসএল: প্রথম ম্যাচেই মাঠে এটিকে মোহনবাগান, ইস্টবেঙ্গলের অভিষেক কবে?

Date:

Share post:

উৎসবের মরসুমের ফুটবল উৎসবের ঢাকে কাঠি পড়ে গেল।ঘোষিত হলো দেশের সবচেয়ে হাইপ্রোফাইল ফুটবল টুর্নামেন্ট ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ক্রীড়াসূচি। আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা করলো এফএসডিএল।

আগামী ২০ নভেম্বর গোয়ার মাটিতে শুরু হতে চলেছে আইএসএল সিজন সেভেন। উদ্বোধনী ম্যাচে গোয়ার বাম্বোলিমে গতবারের চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগানের মুখোমুখি হবে কেরালা ব্লাস্টার্স।

প্রাথমিকভাবে ১১ রাউন্ডের সূচি প্রকাশিত হয়েছে। ২০ নভেম্বর শুরু হয়ে আইএসএলের প্রথম লিগ শেষ হবে ১১ জানুয়ারি। প্রতিদিনই ম্যাচ শুরু ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। রবিবার হবে দুটি ম্যাচ। প্রথম ম্যাচটি শুরু হবে বিকেল পাঁচটায়।

এবার আইএস এল সিজন সেভনে ১১টি দল অংশগ্রহণ করছে। তাদের মধ্যে নবতম সংযোজন শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের আইএসএল অভিষেক হতে চলেছে কলকাতা ডার্বি দিয়ে। সুপার লিগে ইস্টবেঙ্গল তাদের অভিযান শুরু করবে ২৭ নভেম্বর, শুক্রবার। আর প্রথম ম্যাচেই প্রতিপক্ষ এটিকে মোহনবাগান।

আরও পড়ুন- আগের চেয়ে সামান্য উন্নতি, তৃতীয় ডায়ালিসিস হলো না সৌমিত্র চট্টোপাধ্যায়ের

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...