Wednesday, March 25, 2026

কোভিড রিপোর্ট নেগেটিভ, তিনদিন পর মৃত্যু রাজ্যের আইন সচিবের

Date:

Share post:

করোনা রিপোর্ট নেগেটিভ আসা সত্ত্বেও মারা গেলেন রাজ্যের আইন দফতরের সচিব সন্দীপ কুমার রায়চৌধুরী। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, প্রায় এক মাস ধরে কোভিডের বিরুদ্ধে লড়াই করছিলেন আইন দফতরের সচিব। অবশেষে লড়াই শেষ। করোনামুক্ত হওয়া সত্ত্বেও মারা গেলেন সন্দীপ কুমার রায়চৌধুরী। তিন দিন আগে তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসে।

করোনা আক্রান্ত হয়ে ৩ অক্টোবর স্ত্রী ও কন্যার সঙ্গে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন ৫৬ বছর বয়সী সন্দীপ কুমার রায়চৌধুরী। পরে তাঁর স্ত্রী ও কন্যার রিপোর্ট নেগেটিভ আসলে তাঁদের ছুটি দেওয়া হয়। টানা ২৪ দিন তিনি আইসিইউ–তে ভর্তি ছিলেন। চতুর্থ বারের পরীক্ষায় মঙ্গলবার রিপোর্ট নেগেটিভ আসার পর তাঁকে নন-কোভিড আইসিইউতে শিফট করা হয়েছিল। শ্বাসকষ্টের সমস্যা হওয়ার কারণেই তাঁকে আইসিইউতে রাখতে হয়। শরীরে অক্সিজেনের মাত্রাও ওঠানামা করছিল। ডাক্তাররা জানান, শুক্রবার রাত থেকেই তাঁর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে। শনিবার সকালে তার মধ্যেই ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। এর পর, সমস্তটাই চিকিত্‍‌সকদের হাতের বাইরে চলে যায়। মৃত্যু হয় রাজ্যের আইন সচিবের। সন্দীপকুমার রায়চৌধুরীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুসারে, শনিবার (৩১ অক্টোবর) সুস্থ হয়ে উঠেছেন ৪ হাজার ৪৯ জন। সবমিলিয়ে রাজ্যে করোনামুক্তের সংখ্যা বেড়ে হল ৩ লক্ষ ২৯ হাজার ৯৩৭ জন। অক্টোবরের শেষ দিনেও দৈনিক সংক্রমণের সংখ্যায় কমেনি। প্রায় চার হাজারের মতোই নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। নবান্নের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩,৯৯৩ জন। সবমিলিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্ত দাঁড়িয়েছে ৩ লক্ষ ৭৩ হাজার ৬৬৪ জন।

আরও পড়ুন-ভারতের বাজারে টিকা আনার ও বিলির তোড়জোড় শুরু কেন্দ্রের, ‘কবে আসবে’ জল্পনা না ছড়ানোর নির্দেশ

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...