Sunday, April 5, 2026

বিমানবন্দরে প্রধানমন্ত্রীর ঝটকায় কুপোকাৎ ডিএম-এসপি

Date:

Share post:

প্রধানমন্ত্রীর ঝটকায় দার্জিলেঙের ডিএম-এসপির মাথা নিচু। দাঁড়িয়ে শুনলেন বিজেপির চার সাংসদ।

মঙ্গলবার সকালে বাগডোগরা বিমানবন্দর নেমে পাটনার হেলিকপ্টার ধরার ফাঁকে দলের নেতা-সাংসদদের সঙ্গে সাক্ষাৎ করেন। সামান্য দু’চার কথা বলেন। ছিলেন দার্জিলেঙের ডিএম-এসপিও। বিজেপির এক রাজ্য নেতা সেখানে উপস্থিত ছিলেন। তাঁর দাবি, দার্জিলিঙের ডিএম পরিচয় দিতেই তাঁকে প্রধানমন্ত্রীর প্রশ্ন, আর কত এফআইআর করবেন? এফআইআর করার কোনও টার্গেট দেওয়া হয়েছে আপনাকে? মাথা নিচু করে প্রধানমন্ত্রীর কথা শোনেন জেলা শাসক। এরপর এসপি পরিচয় করতেই প্রধানমন্ত্রীর জিজ্ঞাসা, আর কত লোককে জেলে ভরবেন? বাইরে কি কেউ থাকবে না!’ ছিলেন রাজ্যের মন্ত্রী গৌতম দেবও। যদিও প্রধানমন্ত্রীর ঝটকায় দার্জিলেঙের ডিএম-এসপির মাথা নিচু। দাঁড়িয়ে শুনলেন বিজেপির চার সাংসদ।

আর এদিনই উত্তরবঙ্গে থাকা রাজ্যপাল ডিএম-এসপিদের হুঁশিয়ারি দিয়ে বলেন, আগুন নিয়ে খেলবেন না। রাজনৈতিক দলের হয়ে কাজ করবেন না। নিরপেক্ষ থাকুন। ঠিক তার আগে বিমানবন্দরে প্রধানমন্ত্রীর মন্তব্য, নিশ্চিতভাবে তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন- মাত্র ৩০ টাকার টিকিট কেটে কোটিপতি হওয়া জনমজুর হরি মাঝি হতবাক!

Related articles

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...