Tuesday, June 16, 2026

অর্ণব গোস্বামীর জামিনের আর্জি আজ শুনতে পারে সুপ্রিম কোর্ট

Date:

Share post:

২০১৮ সালের এক আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ধৃত রিপাবলিক টিভির অর্ণব গোস্বামী গত ৪ নভেম্বর থেকে জেলবন্দি৷ জামিন না হলে আপাতত তাঁকে থাকতে হবে ১৮ তারিখ পর্যন্ত৷ গত সোমবার তাঁর অন্তর্বর্তী জামিনের আর্জি খারিজ করে বম্বে হাইকোর্ট।

বিজেপির অত্যন্ত ঘনিষ্ঠ অর্ণব এবার স্বস্তির খোঁজে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন৷ মঙ্গলবারই তাঁর আআনজীবীরা সুপ্রিম কোর্টে আবেদন করেছেন৷ শোনা যাচ্ছে, আজ, বুধবার সুপ্রিম কোর্টে অর্ণবের জামিনের আর্জির শুনানি হবে। আইনি মহলের ধারনা, শীর্ষ আদালত থেকে জামিন পেয়ে যেতে পারেন অর্ণব৷
২০১৮ সালে ইন্টিরিয়ার ডিজাইনার অন্বয় নায়েক এবং তাঁর মা কুমুদ নায়েককে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় গত ৪ নভেম্বর অর্ণব সহ অন্য ২ অভিযুক্তকে গ্রেফতার করে আলিবাগ পুলিশ। সেদিনই অর্ণবকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেয় আলিবাগ আদালত। সেই গ্রেফতারির বিরুদ্ধে বম্বে হাইকোর্টে আর্জি জানিয়েছিলেন অর্ণব। কিন্তু সেখানে সোমবারও স্বস্তি মেলেনি, এই সংবাদকর্মীকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়নি বম্বে হাইকোর্ট। সে কারনেই নিরুপায় অর্ণব গোস্বামী এবার দেশের সর্বোচ্চ আদালতের কাছে জামিনের আবেদন করেছেন।
প্রসঙ্গত, গ্রেফতারির পর অর্ণবকে স্থানীয় একটি স্কুলে বন্দি রাখা হয়েছিল৷ এই স্কুলটি কিছুদিন আগেও রায়গড় জেলের কোভিড কেন্দ্র ছিলো। গত রবিবার সকালে অর্ণবকে ওখান থেকে নবি মুম্বইয়ের তালোজা জেলে স্থানান্তরিত করা হয়েছে।

আরও পড়ুন-নীতিশের এনডিএ-ই বিহারে ক্ষমতায়, বৃহত্তম দল আরজেডি

Related articles

হাবড়া স্টেশনে বুলডোজার অ্যাকশন, গুঁড়িয়ে দেওয়া হল বামেদের পার্টি অফিসও

হকার উচ্ছেদে (Hawker Eviction) এবার কেন্দ্রের অধীনস্থ রেলের টার্গেট উত্তর ২৪ পরগনার হাবড়া স্টেশন (Habra Station)সংলগ্ন এলাকা। গভীর...

তৃণমূল আর ‘গদ্দার দল’-এর পার্থক্য খুঁজে সরব ডেরেক

লোরসভায় তৃণমূলে ভাঙন ধরিয়ে কাকলি ঘোষদস্তিদারের নেতৃত্বে ২০জনের কাছাকাছি সাংসদ যোগ দিয়েছেন NCPI-তে। সেই দল না কি এনডিএ...

মোদির ‘মালিক’ আদানিকে চোখ রাঙালে মূল্য চোকাতেই হবে, বিষোদ্গার কংগ্রেসের

আদানিকে চোখ রাঙাবে, কার সাধ্যি! সে শত্রু হোক বা বন্ধু... আদানির (Goutom Adani) দিকে চোখ তুলে তাকালে, তাঁকে...

মাটি চুরির অভিযোগ! অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR

'মাটি চুরি'র অভিযোগ! এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR দায়ের...