Tuesday, June 16, 2026

রং, তুলির টানে বাদনাকে স্বাগত, সাজো সাজো রব জঙ্গলমহলে

Date:

Share post:

নিউ নর্মাল পরিস্থিতিতে পাল্টে গিয়েছে উৎসবের চেনা ছবি। শুধুমাত্র নিয়ম রক্ষার জন্য পালন করা হচ্ছে বিভিন্ন উৎসব। এমনকী উৎসব পালনেও অন্যতম মাধ্যম হয়েছে অনলাইন প্ল্যাটফর্ম। যেখানে অমিল হই হুল্লোর, আনন্দ।


এবার করোনাকে সঙ্গে নিয়েই উৎসবের রঙে সেজে উঠছে জঙ্গলমহল। আর কিছুদিন পরেই জঙ্গলমহলে সরহায় বা বাদনা পরব। আর সেই উৎসবকে সামনে রেখে কাঁচা মাটির দেওয়ালে আলপনা দেওয়া শুরু হয়েছে। আদিবাসী অধ্যুষিত গ্রামে বাড়িতে বাড়িতে রং তুলি দিয়ে নানা রকম ছবি আঁকা হচ্ছে। তাই এখন খুব ব্যস্ত সুখী, বাবু, সোনুরা। কারণ, তাদের রং, তুলির টানে ফুটে উঠছে হাতি, ঘোড়া, ময়ূর।


মেদিনীপুর সদর ব্লকের হেতাশোল, পিডারশোল, মালিয়ারা সহ জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে উৎসবের আমেজ। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর সহ রাঢ়বঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে কার্তিক মাসের শেষের দিকে বাদনা পরব পালিত হয়। মুর্শিদাবাদ, বীরভূম, সহ বিহার, ঝাড়খন্ড, অসম, ত্রিপুরায় পৌষ সংক্রান্তিতে উৎসব হয়। করোনা আবহে একাধিক নিষেধাজ্ঞা থাকলেও, গ্রামকে সাজিয়ে তুলতে কোনও বিধিনিষেধ নেই। তাই দিনরাত এক করে উৎসবকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছে জঙ্গলমহল।

আরও পড়ুন:পথে প্রসব: মা ও সদ্যোজাতকে গ্রিন করিডোর করে হাসপাতাল পৌঁছলেন অ্যাডিশনাল ওসি

Related articles

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...