Sunday, April 5, 2026

অবশেষে আমফানের ক্ষতিপূরণের জন্য বাংলাকে অর্থ সাহায্য কেন্দ্রের

Date:

Share post:

অবশেষে আমফানের ক্ষতিপূরণের জন্য বাংলাকে টাকা বরাদ্দ করল কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বাধীন একটি উচ্চ পর্যায়ের কমিটি দেশের ছটি রাজ্যের জন্য 4381 কোটি 88 লাখ টাকা অতিরিক্ত অনুমোদন করেছে। রাজ্যগুলির মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, ওড়িশা, মহারাষ্ট্র, কর্ণাটক, মধ্যপ্রদেশ ও সিকিম। সুপার সাইক্লোন ‘আমফান’ এবং ‘নিসর্গ’, বন্যা, ধস- এইসব ক্ষেত্রেই ছটি রাজ্যকে অর্থসাহায্য মঞ্জুর করা হয়েছে।

করোনা পরিস্থিতির সংকটকালে আমফানে ক্ষতিগ্রস্ত হয় বাংলা। কিন্তু সেই সময় কেন্দ্রের তরফে এককালীন হাজার কোটি টাকা দেওয়া হলেও আর কোনো টাকা দেওয়া হয়নি। এ বিষয়ে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, করোনার কালে রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণ, উন্নয়নমূলক কাজ এবং সরকারি কর্মীদের বেতন চালু রাখতে সরকারের প্রচুর অর্থ ব্যয় হয়েছে। এর সঙ্গে আমফানের ক্ষয়ক্ষতি মেটাতে সমস্যায় পড়তে হচ্ছে রাজ্য সরকারকে। কিন্তু তারপর বিভিন্ন সময় কেন্দ্রের আর্থিক প্যাকেজ ঘোষণা হলেও বাংলার প্রাকৃতিক বিপর্যয়ের জন্য আলাদা করে কোনো বরাদ্দ হয়নি।

আরও পড়ুন:‘পালটি’ খেলেন নীতীশ, ‘ওকথা আমি বলিনি’

এতদিন পর এই বরাদ্দ হওয়ায় এর মধ্যে রাজনীতির গন্ধ পাচ্ছে বিশেষজ্ঞ মহল। তাদের মতে, 2021কে সামনে রেখেই বাংলার মানুষকে এই অনুদান বরাদ্দ।

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...