Wednesday, April 1, 2026

আটদিন পর ফের নিম্নমুখী শেয়ারবাজারের গ্রাফ! এবার লাভবান কোন কোম্পানিগুলি?

Date:

Share post:

টানা আটদিন ধরে শেয়ারবাজারের গ্রাফ ঊর্ধ্বমুখী থাকলেও বৃহস্পতিবার তা পড়ে গিয়েছে। এদিন সেনসেক্স কমেছে ২৩৬.৪৮ পয়েন্ট, এখন রয়েছে ৪৩,৩৫৭-তে। দিনের শেষে সেনসেক্স ৪৬৬ পয়েন্ট এবং নিফটি ৫০ সূচক নেমে হয়েছে ১২,৬২৪.৮৫।

সেনসেক্স ২৩৬ পয়েন্ট বা ০.৫৪ শতাংশ হ্রাস পেয়ে হয়েছে ৪৩,৩৫৭। এবং নিফটি ৫০ সূচক ৫৮ পয়েন্ট কমে হয়েছে ১২,৬৯১।

বিশ্লেষকরা জানাচ্ছেন, বিনিয়োগকারীরা ব্যাঙ্কের শেয়ারে আরও লাভের আশায় বুকিং করেছিলেন যা গত আটটি ট্রেডিং সেশনে শেয়ারবাজারকে ছাড়িয়ে গিয়েছে।

আইসিসিআই ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং অ্যাক্সিস ব্যাঙ্ক এদিন শীর্ষে ছিল সেনসেক্সে।

কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, কোল ইন্ডিয়া, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, এনটিপিসি, আইসিআইসিআই ব্যাঙ্ক, এক্সিস ব্যাঙ্ক, জেএসডাব্লু স্টিল, ইউপিএল, এইচডিএফসি ব্যাঙ্ক এবং আদানি পোর্টস পড়ে গিয়েছে ১-২ শতাংশ।

উল্টোদিকে হিন্দুস্তান ইউনিলিভার, গ্রাসিম ইন্ডাস্ট্রিজ, শ্রী সিমেন্টস, হিন্ডালকো, আইটিসি, লারসন অ্যান্ড টুব্রো, এইচডিএফসি লাইফ এবং বাজাজ ফিনজার্ভ এদিন লাভবানদের মধ্যে ছিল।

আরও পড়ুন : সিডনি পৌঁছে গেল ভারতীয় দল, নেভি ব্লু জার্সিতে চমক কোহলিদের

Related articles

‘অপারেশন আরাহামা’য় খতম জঙ্গি! জম্মু-কাশ্মীরে উদ্ধার দেহ

রাতভর চলল জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) গান্দেরবাল জেলায় জঙ্গি দমন অভিযান 'অপারেশন আরাহামা'। মঙ্গলবার রাতেই সেনা, পুলিশ এবং...

একটা কাজও যদি করত: ফরাক্কার ড্রেজিং নিয়ে কেন্দ্রকে নিশানা মমতার

মুর্শিদাবাদ জেলায় সবচেয়ে বড় সমস্যা গঙ্গার ভাঙ্গন। বড়েঞায় দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে নিয়ে ফরাক্কার ড্রেজিং নিয়ে কেন্দ্রকে নিশানা...

বিশ্বকাপে নেই ইতালি, ভেন্যু নিয়ে ইরানকে কড়া বার্তা ফিফার

বিশ্বকাপ(FIFA World Cup) শুরুর আগেই অঘটন। চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি(Italy) এবারও বিশ্বকাপের টিকিট পেল না। বসনিয়া-‌হার্জেগোভিনার বিরুদ্ধে...

সকাল থেকে ভ্যাপসা গরম, এপ্রিলের শুরুতেই হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের 

পয়লা এপ্রিলের সকাল থেকেই তীব্র গরমে নাজেহাল অবস্থা কলকাতাসহ দক্ষিণবঙ্গবাসীর। চৈত্রের দহনে চাঁদিফাটা রোদ জেলায় জেলায়। আলিপুর হাওয়া...