Saturday, April 4, 2026

সেনাদের সঙ্গে জয়সলমীরে দেওয়ালি পালন মোদির

Date:

Share post:

২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই ধারাবাহিকভাবে প্রতি দেওয়ালিতে সেনাদের সঙ্গে সময় কাটান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্যতিক্রম নয় এবারও। দেশবাসীকে সেনাদের প্রতি সহমর্মিতা জানিয়ে একটি করে প্রদীপ জ্বালানোর ডাক দিয়েছেন তিনি। সেইসঙ্গে নিজে দেওয়ালি উদযাপন করলেন জওয়ানদের সঙ্গে।

দেওয়ালি উপলক্ষ্যে শনিবার রাজস্থানের জয়সলমীরে ঐতিহাসিক লঙ্গেওয়ালায় গিয়ে সেনাদের মধ্যে মিষ্টি বিলি করলেন, উদ্বুদ্ধ করলেন তাঁর ভোকাল টনিকে। মোদি বলেন, দেওয়ালিতে সবাই পরিবারের সঙ্গে উদযাপন করে। এই জওয়ানরা আমার পরিবার। তাই আমি এই দিনের আনন্দ তাঁদের সঙ্গে ভাগ করে নিতে প্রতিবার এই দিনটিতে তাঁদের কাছে আসি। ১৩০ কোটি ভারতীয়র হয়ে আমি মিষ্টি এনেছি আপনাদের জন্য। অনুষ্ঠানে ভারত-পাক সীমান্ত যুদ্ধে স্মরণীয় হয়ে থাকা ঐতিহাসিক লঙ্গেওয়ালার গুরুত্ব উল্লেখ করেন মোদি। ঘটনাচক্রে গতকালই পাকিস্তান প্ররোচনা ছড়িয়ে বেআইনিভাবে সীমান্তে আক্রমণ চালিয়েছে। এতে ৫ জওয়ান সহ শহিদ হয়েছেন ১১ জন। পাল্টা আক্রমণে ভারতীয় সেনা নিকেশ করে ৮ পাক সেনাকেও। এদিন সেনাদের সঙ্গে জয়সলমীরে মোদির দেওয়ালি উদযাপন অনুষ্ঠানে ছিলেন সিডিএস বিপিন রাওয়াত, সেনাপ্রধান জেনারেল মুকুন্দ নারাভানে, বিএসএফের ডিজি রাকেশ আস্থানা।

আরও পড়ুন-নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের হানা, ভারতের প্রত্যাঘাতে নিহত ১১ পাক জওয়ান

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...