Friday, April 3, 2026

আজ বাংলার দুঃখের দিন, অভিভাবক হারাল বাংলা সিনে জগৎ: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

আজ বাংলার এক দুঃখের দিন। সৌমিত্র চট্টোপাধ্যায় আর দ্বিতীয় কেউ হবেন না। বেলভিউ নার্সিংহোম-এর সামনে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান মুখ্যমন্ত্রী।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যু সংবাদ পাওয়ার পর পরেই বেলভিউতে যান মমতা। একই সঙ্গে একটি শোক বার্তা প্রকাশ করেন। তাতে তিনি বলেন, “ফেলুদা ’আর নেই। ‘অপু’ বলল বিদায়। বিদায়, সৌমিত্র (দা) চ্যাটার্জি। তিনি তাঁর জীবদ্দশাতেই কিংবদন্তি। আন্তর্জাতিক, ভারতীয় এবং বাংলা সিনেমা এক প্রবাদপ্রতিমকে হারাল। আমরা তার অভাব অনুভব করব। বাংলার চলচ্চিত্র জগত অনাথ হয়ে গেল। সত্যজিৎ রায়ের সঙ্গে তাঁর চলচ্চিত্রের জন্য তিনি সর্বাধিক পরিচিত। সৌমিত্র দা লিজিওঁ অফ অনার, দাদাসাহেব ফালকে পুরস্কার, বঙ্গ বিভূষণ, পদ্মভূষণ-সহ বেশ কয়েকটি জাতীয় পুরস্কারে ভূষিত হন। বড় ক্ষতি। তাঁর পরিবার, চলচ্চিত্রের গুণমুগ্ধ এবং বিশ্বজুড়ে তাঁর প্রশংসকদের প্রতি সমবেদনা।

রাজ্য সরকারের তরফে গান স্যালুটের পর তাঁর শেষকৃত্য হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-মৃত্যুর কাছে পরাজিত ‘অপরাজিত অপু’

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...