Saturday, April 4, 2026

“গুডবাই ফেলুদা”! সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকবার্তা কিং খানের নাইট রাইডার্সের

Date:

Share post:

কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনাবসানের সঙ্গে সঙ্গে বাঙালির সংস্কৃতি-চলচ্চিত্রের একটি সোনার অধ্যায়ের অবসান হলো। ফেলুদার ফাইট হোক কিংবা ক্ষিদ্দার লড়াই, ৮৫ বছর বয়সেও করোনাকে হার মানিয়েছিল। কিন্তু শেষরক্ষা হয়নি। আপামর বাঙালি অপরাজিত অপুর ঘরে ফেরার আশায় বুক বেঁধেছিল, কিন্তু সকলকে কাঁদিয়ে কালের নিয়মে পঞ্চভূতে বিলীন হয়ে গেলেন কিংবদন্তি।

দীপাবলির উৎসবের মাঝে নিভে গিয়েছে দীপ। এক মহা নক্ষত্রের পিতনে শোকস্তব্ধ বাঙালি। হৃদয় ভেঙেছে সাধারণ মানুষ থেকে রাজনীতিবিদ, চোখের জলে সিক্ত রাজপথ। কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতোই করবো-লড়ব-জিতবো মন্ত্রে দীক্ষিত দু’বারের আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর টুইটারে কেকেআর শোকজ্ঞাপন করে লিখেছে, “গুডবাই ফেলুদা”।

একইসঙ্গে ৮৫ বছর বয়সী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেছে কিং খানের কলকাতা নাইট রাইডার্স।

আরও পড়ুন-প্রয়াত অভিনেতার স্মৃতিচারণ করলেন বাংলার জামাই অমিতাভ

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...