Saturday, April 4, 2026

মাদককাণ্ডে গ্রেফতার ভারতী সিংয়ের স্বামী হর্ষ লিম্বাচিয়া

Date:

Share post:

ভারতী সিংয়ের পর এবার গ্রেফতার করা হল তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়াকে। নিষিদ্ধ মাদক সেবনের অভিযোগে রবিবার সকালে হর্ষকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো৷ গতকাল গ্রেফতার করা হয়েছিল ভারতীকে। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৮৬.৫ গ্রাম গাঁজা৷ দু’জনেই গাঁজা সেবন করে বলে স্বীকারও করেছেন৷

আরও পড়ুন : জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার কমেডিয়ান ভারতী সিং

প্রসঙ্গত, বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে মাদক যোগের পর থেকেই উঠে আসতে থাকে একের পর এক কলাকুশলীর নাম। জেরা করা হয় বেশ কয়েকজনকে। তাদের মধ্যে রয়েছেন কিছু দিন আগেই জেরা করা হয়েছিল দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, রাকুল প্রীত সিং, সারা আলি খানের মত শীর্ষস্তরের কয়েকজন অভিনেত্রী।

আরও পড়ুন : বাড়ি থেকে উদ্ধার মারিজুয়ানা, গ্রেফতার বলিউড প্রযোজকের স্ত্রী

কয়েকদিন আগেই ফিরোজ নাদিয়াদওয়ালাকেও সমন পাঠিয়েছিল এনসিবি। এক ড্রাগ-কারবারী এনসিবির হাতে আসার পর থেকেই প্রযোজককে চোখে চোখে রেখেছিলেন গোয়েন্দারা। তল্লাশি চালিয়ে ৬ কিলোগ্রাম মারিজুয়ানা ও মেফেড্রোন (MD) উদ্ধার হয়। এই ঘটনায় শাবানা-সহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে এনসিবি। NDPC অ্যাক্টে শাবানাকে নোটিশ পাঠানো হয়। তাঁর জবানবন্দি নিয়েছেন তদন্তকারীরা।

আরও পড়ুন : বাড়ি তল্লাশির পর অভিনেতা অর্জুন রামপাল ও তাঁর বান্ধবীকে তলব নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর

দিন কয়েক আগেই, মাদকযোগে বলিউড অভিনেতা অর্জুন রামপাল এবং তাঁর প্রেমিকা গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেসকে জিজ্ঞাসাবাদ করে এনসিবি। পাশাপাশি অভিনেতার বাড়িতেও তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থাটি। সেই তালিকায় নতুন সংযোজন ভারতী এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া। সূত্রের খবর, ভারতী এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়ার বিরুদ্ধে নিষিদ্ধ মাদক সেবনের অভিযোগ ছিলই। জিজ্ঞাসাবাদের জন্য গতকাল ভারতী এবং তাঁর স্বামীকে এনসিবির দফতরে নিয়ে যাওয়া হয়েছিল। তখনই ভারতী সিং-কে গ্রেফতার করা হয়৷

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...