Monday, June 15, 2026

দলের বিরুদ্ধেই কি এবার আদালতে যাবেন হরিপালের শম্পা!

Date:

Share post:

বাড়িতে গাড়ি। কিন্তু বাড়ির সামনে ১০০ দিনের প্রকল্পের গাছ। ফলে গাড়ি কাজে লাগাতে পারছেন না হরিপাল থেকে নির্বাচিত তৃণমূল জেলা পরিষদ সদস্যা শম্পা দাস। বিষয়টি এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে এবার আদালতের দ্বারস্থ হওয়ার কথা ভাবছেন তিনি। বিচার চেয়ে দলের জেলা ও রাজ্য নেতৃত্বের কাছে ফের এক বার দরবার করবেন বলে জানিয়েছিলেন তৃণমূল জেলা পরিষদ সদস্যা শম্পা। জেলা পরিষদের বৈঠকেও যাবেন। তবে, বিচার না পেলে আদালতে যাবেন বলেও ঠিক করেছেন।

হরিপালের আশুতোষ পঞ্চায়েতের প্রভাবশালী এক তৃণমূল নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন শম্পা দাস। জেলা ও রাজ্য নেতাদের কাছে নালিশও জানিয়েছিলেন তিনি। এরপর পঞ্চায়েতের তরফে শম্পার বাড়ির গেটের সামনে একশো দিনের কাজের প্রকল্পে কয়েকটি গাছ বসিয়ে দেওয়া হয়। সেই প্রভাবশালী নেতার নির্দেশেই এই কাজ করা হয় বলে অভিযোগ শম্পা দাসের। গেটের সামনে গাছ বসানোয় ছ’মাস ধরে তিনি গাড়ি বার করতে পারছেন না।

বাড়িতে গাড়ি রয়েছে। কিন্তু তা বার করতে পারিনি। ফলে লকডাউন পরিস্থিতিতে তাঁর মেয়ে প্রবেশাধিকা পরীক্ষায় বসাতে পারেনি বলে অভিযোগ। উচ্চ মাধ্যমিক পাশ করে এবার শম্পার কন্যা কলেজে যাবেন। কিন্তু গাড়ির বের করা যাচ্ছে না। তাই দলকে সমস্যার সমাধানে অনুরোধ করবেন তিনি। কিন্তু তাতে কাজ না হলে আদালতের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন শম্পা।

হুগলির তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, হরিপালের ওই জেলা পরিষদ সদস্যার সমস্যাটি তিনি জানেন। দলকে তিনি ফের জানালে বিষয়টি নিয়ে কোর কমিটির অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। তবে দলের বিরুদ্ধে কেউ আদালতের দ্বারস্থ হয় এটা চান না তিনি।

আরও পড়ুন-দিলীপের সঙ্গে কথা হতেই অভিমান গলে জল বৈশাখী-শোভনের!

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...