Saturday, June 20, 2026

রোশন গিরি পাহাড়ে সভা করলে বাধা দেব কেন? বললেন অনীত থাপা

Date:

Share post:

পাহাড়ে বিমল গুরুং, রোশন গিরিরা এলেও বাধা দেওয়ার কোনও প্রশ্নই নেই বলে জানিয়ে দিলেন গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (জিটিএ) কেয়ারটেকার চেয়ারম্যান তথা গোর্খা জনমুক্তি মোর্চার নেতা অনীত তামাং। শনিবার কার্শিয়াঙে এক প্রশ্নের উত্তরে একদা বিমলের অন্যতম ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অনীত জানান, একটা সময়ে পাহাড়ে বিরোধী মনোভাবাপন্ন কাউকে সবাই করতে দেওয়া হতো না। কিন্তু, তাঁরা গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করতে বদ্ধপরিকর বলে কাউকে বাধা দেবেন না বলে জানিয়ে দেন অনীত। তবে পাহাড়ে কোনওরকম অশান্তির চেষ্টা হলে তাঁরা চুপ করে থাকবেন না বলেও জানিয়ে দিয়েছেন তিনি।
ঘটনা হল, রবিবার কার্শিয়াঙে সভা করার কথা রোশন গিরির। অনীত থাপা কার্শিয়াঙেরই বাসিন্দা। তাঁকে প্রশ্ন করা হয়, ওই সভা করতে বাধা দেবেন কি না। তিনি জানান, বাধা দেওয়ার প্রশ্নই নেই। তবে কী কারণে সাড়ে তিন বছর পরে বিমল গুরুং-রোশন গিরিরা আসছেন তাঁরা তা বুঝতে চাইছেন এবং পাহাড়বাসীরাও তা বোঝার চেষ্টা করছেন।

অনীতের দাবি, তাঁরা তিন বছর আগে পাহাড় ছেড়ে পালিয়ে না গিয়ে হিসেব কষে পা ফেলে পাহাড়ে শান্তি বজায় রেখেছেন। তাঁরা যে পথে হেঁটেছেন, সেই রাস্তায় হাঁটতে বিমল গুরুংদের তিন বছর লেগে গেল কেন তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

আরও পড়ুন- ‘ওরা কৃষক, কোনও সরকারি সংস্থা নয় যে বেচে দেবেন’, সরব কানহাইয়া

এতদিন বিমল গুরুং, রোশন গিরিদের নামে পাহাড়ে বিনয় তামাং-অনীত থাপার অনুগামীদের একাংশ ‘গো ব্যাক ধ্বনি’ তুলেছেন। এবার রোশন গিরি পাহাড়ে সভা করতে আসার আগের দিন অনীতের বক্তব্যে অনেকটাই স্বস্তিতে পাহাড়ের আমজনতা। কারণ, বিমল গুরুং-বিনয় তামাং গোষ্ঠীর লোকজনদের মধ্যে গোলমাল হলে পাহাড় ফের উত্তপ্ত হতে পারে বলে অনেকের আশঙ্কা ছিল। কিন্তু, অনীত গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার কথা বলায় তাঁরা সেই আশঙ্কা অনেকটাই কমেছে বলে তাঁরা মনে করেন।

আরও পড়ুন- মালদহের নেতৃত্বকে একযোগে কাজের বার্তা অভিষেকের, বৈঠকে অনুপস্থিত মৌসম, সাবিত্রী

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...