Friday, June 26, 2026

বিবাহ বার্ষিকীতে রক্তদান শিবিরের আয়োজন করে নজির গড়লেন দম্পতি

Date:

Share post:

নিজের বিবাহ বার্ষিকীতে রক্তদান শিবিরের আয়োজন করে নজির গড়লেন পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর নিবাসী কৃষ্ণগোপাল চক্রবর্তী ও তার স্ত্রী তিথি চক্রবর্তী। নিজের বিবাহ বার্ষিকী উপলক্ষে নিজ বাসভবনে এগরা ব্লাড ব্যাঙ্ক এবং মেদিনীপুর জেলা ভোলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করেন তিনি। শুধু তাই নয় মেদিনীপুর ছাত্রসমাজের সভাপতি কৃষ্ণগোপাল বাবুর তরফে বৃক্ষরোপন কর্মসূচি ও রক্তদাতাদের স্মারক হিসেবে মৌসম্বি ফল ও রক্তচন্দনের চারাগাছ প্রদান করা হয় এই অনুষ্ঠানে।

জানা গিয়েছে এই কর্মসূচিতে প্রায় ৫০ জন মানুষ রক্তদানে এগিয়ে আসেন। এই রক্তদান শিবিরে মহিলারাও সংখ্যাগরিষ্ঠভাবে এগিয়ে আসেন। এই অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত স্বর্গীয় নির্মলচন্দ্র মাইতি মহাশয়ের প্রতি পুষ্পার্ঘ্য ও শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন উপস্থিত অতিথিবৃন্দ। গত বছরেও কৃষ্ণগোপাল ও তিথির বিবাহ উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিলো রক্তদান শিবির, থ্যালেসিমিয়া সচেতনতা ও বৃক্ষরোপণ কর্মসূচি। দেশজুড়ে মারণ করোনাভাইরাস ভয়াবহ পরিস্থিতির মাঝেই এদিন গোপাল কৃষ্ণ বাবুর চতুর্থ বিবাহ বার্ষিকী অনুষ্ঠানে রক্তদান শিবিরের আয়োজন করে মেদিনীপুর ছাত্র সমাজ।

আরও পড়ুন:গেরুয়া শিবিরের দিকে পা বাড়িয়ে কল্যাণ? লকেটের মন্তব্যের পাল্টা ‘ভাল অভিনেত্রী’ কটাক্ষ

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর ভোলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের চেয়ারম্যান অসীম ধর, বিশিষ্ট সমাজসেবী ঝর্ণা আচার্য্য, নারায়ণগড় ব্লাড ডোনার্স ফোরামের জগদীশ মাইতি, শিক্ষক শান্তনু অধিকারী, ভাস্করব্রত পতি, অসীম প্রধান, বিষ্ণুপদ দাস, মেদিনীপুর ছাত্রসমাজের সম্পাদক রাজকুমার বেরা, সহ সভাপতি আগন্তুক ঘোড়াই, সহ সম্পাদক অনিমেশ প্রামানিক প্রমুখেরা। কৃষ্ণগোপাল চক্রবর্তী বলেন, “প্রতিটি পারিবারিক অনুষ্ঠানে পরিবেশ সচেতনতার উপর দৃষ্টি আকর্ষণ করে রক্তদান, বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে থাকবে মেদিনীপুর ছাত্রসমাজ।”

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...