Wednesday, June 24, 2026

তামাকজাত নেশা করলে পাওয়া যাবে না সরকারি চাকরি, কড়া পদক্ষেপ রাজ্য সরকারের

Date:

Share post:

কোনও তামাকজাত নেশা করেন? তাহলে সাবধান! পাবেন না সরকারি চাকরি! এক কড়া পদক্ষেপ নিল ঝাড়খণ্ড সরকার। সরকারি কর্মচারি হতে চাইলে ছাড়তে হবে সমস্ত তামাকজাত নেশা। সরকারি চাকরি চাইলে আগে হলফনামা দিতে হবে, যে কোনও রকম ধূমপান করবেন না আবেদনকারী! কেবল ধূমপানই নয়, যে কোনও ভাবে তামাক সেবন থেকে বিরত থাকলে তবেই মিলবে চাকরির সুযোগ। এমনই অভিনব পদক্ষেপের কথা বিবৃতি দিয়ে জানিয়েছে ঝাড়খণ্ডের স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ দফতরের পক্ষ থকে। শুধু তাই নয়, রাজ্যের সমস্ত সরকারি কর্মীকেই হলফনামা দিয়ে জানাতে হবে তামাক সেবন থেকে দূরে থাকার কথা।

আগামী বছরের ১ এপ্রিল থেকে এমন নিয়মই কার্যকরী হতে চলেছে হেমন্ত সোরেনের রাজ্যে। সে রাজ্যের প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে, সরকারি দফতরে কেউই ধূমপান কিংবা কোনও রকম তামাক সেবন করতে পারবেন না। কেবল অফিসে এসেই নয়, কোনও সময়ই তামাকজাত দ্রব্য সেবন করতে পারবেন না সরকারি কর্মীরা। জানাতে হবে হলফনামায়। সরকারি সূত্রে খবর, এর মধ্যে রয়েছে সিগারেট, বিড়ি, খৈনি, গুটখা, পান মশলা, জর্দা, সুপারি। এছাড়া হুঁকো, ই-সিগারেট সহ অন্য সব ধরনের তামাকজাত দ্রব্যের ব্যবহারই নিষিদ্ধ করা হচ্ছে। বৃহস্পতিবারই রাজ্যের তামাক নিয়ন্ত্রণ কমিটির প্রধান সম্পাদক সুখদেব সিং নির্দেশ দিয়েছেন, পুলিশের সদর দফতর থেকে শুরু করে জেলা ও ব্লক স্তরের সমস্ত দফতরই এবার থেকে ‘তামাক মুক্ত’ হতে চলেছে। কেবল সরকারি দফতরই নয়, সমস্ত বেসরকারি ক্ষেত্রের সংস্থাগুলিরও প্রধান ফটকেই ঝুলবে ‘টোব্যাকো ফ্রি জোন’ লেখা বোর্ড।

আরও পড়ুন-কৃষি আইন প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার ভারত বনধের ডাক কৃষকদের

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...