Wednesday, February 18, 2026

শান্তনুর মানভঞ্জনে মতুয়া ঠাকুর বাড়িতে গিয়ে কৈলাস জানালেন বাংলায় CAA হবেই

Date:

Share post:

বনগাঁর গোপাল নগরে মুখ্যমন্ত্রী মমত বন্দ্যোপাধ্যায়ের মেগা জনসভার পর এবার উত্তর ২৪ পরগনার ঠাকুর নগরের মতুয়া ঠাকুর বাড়িতে হাজির বিজেপির কেন্দ্রীয় নেতা তথা এ রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। সেখানে সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক করছেন বিজয়বর্গীয়। উপস্থিত রয়েছেন সুব্রত ঠাকুর ও মঞ্জুলকৃষ্ণ ঠাকুর।

মতুয়া ঠাকুর বাড়িতে আসা প্রসঙ্গে বিজয়বর্গীয় বলেন, “একান্তই সৌজন্যমূলক সাক্ষাৎকার।” কিন্তু সংশ্লিষ্ট মহল বলছে অন্য কথা। সম্প্রতি তৃণমূল নেত্রীর বিশাল জনসভায় মতুয়া সম্প্রদায় ভুক্ত হাজার হাজার মানুষ সেই সভায় হাজির ছিলেন। দলপতিরা সেদিন মুখ্যমন্ত্রীর সভায় হাজির থেকে দাবি করেছিলেন, মতুয়ারা মমতার সঙ্গেই আছেন।

শুধু তাই নয়, ঠাকুর বাড়ির সন্তান তথা বনগাঁর বিজেপি সাংসদ দলীয় কর্মসূচি থেকে নিজেকে সরিয়ে রাখছিলেন। দলের একটা অংশের প্রতি তিনি ক্ষুব্ধ বলেও শোনা যাচ্ছে। পাশাপাশি, নাগরিকত্ব, এনআরসি এবং সিএএ ইস্যুতে ক্রমশ কেন্দ্রের উপর চাপ বাড়াচ্ছে। ফলে বেশ অস্বস্তিতে ছিলেন শান্তনু। কিছু কিছু মহল থেকে তাঁর দলত্যাগের কথাও উঠে আসছিল। এদিন অবশ্য শান্তনু ঠাকুরের সঙ্গে বিজেপির দূরত্ব প্রসঙ্গকেও গুজব বলে উড়িয়ে দেন কৈলাস। তাঁর কথায়, “শান্তনু ঠাকুর আমাদের একজন কর্মকর্তা। তাঁর সঙ্গে কোনও দূরত্ব নেই। বিরোধীরা এসব রটনা করছে।

এরপরই নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠলে কৈলাস বলেন, “নাগরিকত্ব নিয়ে রাজ্যের সঙ্গে কথা বলার কোনও বাধ্যকতা নেই কেন্দ্রের। রাজ্য সরকার সহযোগিতা করলেও লাগু হবে, না হলেও লাগু হবে। আর বাংলায় এনআরসির নয়, সিএএ লাগু হবে। আর মতুয়া সমাজের জন্য বিজেপির যা তাতে তাঁরা অন্য কোথাও যাবেন না।”

কিন্তু নাগরিকত্ব আইন প্রসঙ্গে মতুয়ারা কী ভাবছেন এই প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে যান কৈলাস। বিজয়বর্গীয় বলেন, “এটা শান্তনু ঠাকুরই বলতে পারবেন। আমি কিছু বলতে পারব না।”

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শান্তনু ঠাকুর কিংবা ঠাকুর বাড়ির কোনও সদস্যের প্রতিক্রিয়া পাওয়া যায়নি কৈলাসের সঙ্গে বৈঠক নিয়ে। তবে রাজনৈতিক মহলের ধারণা, শান্তনুর মান ভাঙাতেই ঠাকুর বাড়িতে গিয়েছিলেন কৈলাস।

আরও পড়ুন-বিজেপির সদস্যরাই সবচেয়ে বেশি গো মাংস রফতানি করে, বিস্ফোরক সিদ্দারামাইয়া

spot_img

Related articles

ডব্লিউবিসিএস-দের এসডিও পদে নিয়োগে নয়া নিয়ম: বড় ঘোষণা নবান্নের

মন্ত্রিসভার বৈঠকের রেশ কাটতে না কাটতেই বড়সড় প্রশাসনিক রদবদলে সিলমোহর দিল নবান্ন। পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (এগজিকিউটিভ) আধিকারিকদের পদোন্নতি...

অভিষেকের অভিযোগে ঘুম ভাঙল কমিশনের! ব্যাখ্যা তলব মুরুগনের

সুপ্রিম-নির্দেশ অমান্য করে এসআইআর-এর কাজে হোয়াটসঅ্যাপে নির্দেশ দিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission)। বুধবার দুপুরে নিজের এক্স হ্যান্ডেলে...

স্কুলে বাংলা আবশ্যিক করার দাবি, বিকাশ ভবনে ডেপুটেশন বাংলা পক্ষের

রাজ্যের সমস্ত বোর্ডের স্কুলে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষা শিক্ষাকে আবশ্যিক করার দাবিতে সরব হল বাংলা পক্ষ। মঙ্গলবার...

লেদার কমপ্লেক্সে নজরদারি জোরদার, বসছে ৭৬টি আধুনিক ক্যামেরা

বানতলার কলকাতা লেদার কমপ্লেক্স ও সংলগ্ন শিল্পাঞ্চলের নিরাপত্তা আঁটোসাঁটো করতে বড়সড় পদক্ষেপ করল রাজ্য সরকার। শিল্পাঞ্চলের প্রতিটি কোণে...