Friday, April 3, 2026

বাইক নিয়ে লং ট্যুরে যেতে চান? সঙ্গে থাকবে আইআরসিটিসি

Date:

Share post:

বাইক (Bike) নিয়ে বেড়াতে ভালোবাসেন কিন্তু সঙ্গীর অভাবে যেতে পারছেন না? তাঁদের জন্য সুখবর। সঙ্গে থাকবে আইআরসিটিসি(Irctc)।

বেড়াতে যেতে কে না ভালোবাসে । কিন্তু এই কোভিড(Covid) পরিস্থিতিতে দলবেঁধে ঘুরতে যাওয়ার প্রবণতা অনেকটাই কমেছে। সেই সঙ্গে বেড়েছে বাইক নিয়ে সিঙ্গল টুর(Single tour)। কিন্তু সঙ্গীর অভাব সব সময় একা একা বেরিয়ে পড়া যায় না । তাঁদের কথা মাথায় রেখেই এবার ভারতীয় রেলের ট্যুরিজম সংস্থা আইআরসিটিসি (Irctc) শুরু করতে চলেছে অ্যাডভেঞ্চার টুর(Adventure tour)। চলতি মাসের ২০ তারিখ সকালে কলকাতা থেকে বেরিয়ে বাঁকুড়ার জয়পুর জঙ্গল পর্যন্ত শুরু হচ্ছে বাইক ট্যুর (Bike tour)। মাত্র ২ হাজার ৮০০ টাকায় । সকালে কলকাতা থেকে বাঁকুড়া গিয়ে ঘুরে রাতে আবার বাড়ি ফিরতে পারবেন। সারাদিন খাওয়া-দাওয়া হই হুল্লোর করে প্রকৃতিকে উপভোগ করে দিন কাটাতে পারবেন। সংস্থার জেনারেল ম্যানেজার দেবাশিষ চন্দ্রা জানিয়েছেন প্রথম ট্যুরের জন্য যে টাকা ধার্য করা হয়েছে পরবর্তিকালে প্রয়োজনীয় চাহিদা মত তা কমানো হতে পারে। যাদের বাইক আছে তাঁরা তা নিয়ে যেতে পারবেন। তবে সে বাইক হতে হবে 200সিসি। যাদের 200cc বাইক নেই তাদের বাইক দেবে আইআরসিটিসি । সেজন্য অবশ্যই বাড়তি কিছু অর্থ গুনতে হবে । ডালহৌসি থেকে শুরু হওয়া বাইক ভ্রমণে থাকবেন অভিজ্ঞ বাইক রাইডাররা। সঙ্গে থাকবেন মেকানিক। যাতে গাড়ির কোনো সমস্যা হলেই সারিয়ে ফেলা যায় । হাওড়া স্টেশন সহ শহরের বড় বড় স্টেশনে থাকবে Booking Kiosk. মোবাইল অ্যাপসের মাধ্যমে বুকিং করা যাবে

তাহলে আর কীসের অপেক্ষা? বেড়িয়ে পড়ুন বাইক নিয়ে প্রকৃতির কোলে।

আরও পড়ুন-TRP জালিয়াতি : এবার গ্রেফতার রিপাবলিক টিভির CEO বিকাশ খানচন্দানি

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...