Wednesday, April 1, 2026

গণধর্ষণের শাস্তি ৯ বছরই রাখল আদালত, রবিনহোর ফুটবল কেরিয়ার অনিশ্চিত

Date:

Share post:

অসাধারণ প্রতিভা নিয়ে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে পা রেখেছিলেন রবিনহো। তাকে কিংবদন্তি পেলের উত্তরসূরিও মনে করা হতো। মাত্র ১৯ বছর বয়সেই রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। দলটির ‘১০’ নম্বর জার্সিটাও তার ভাগ্যেই জুটেছিল। কিন্তু অনেক ব্রাজিলিয়ানের মতো নৈশক্লাবের ছটা, নারীসঙ্গের লোভ আর অগোছালো জীবনের অভ্যাসে ঘুণ ধরেছিল রবিনহোর ফুটবলে।  এসি মিলানে পাঁচ বছর থাকার সময় এক নারকীয় কাণ্ড তিনি ঘটিয়েছিলেন মিলানের এক নৈশক্লাবে। সেখানেই আলবেনিয়ান বংশোদ্ভূত ২৩ বছর বয়সী এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। এজন্য ২০১৭ সালে ৯ বছর জেলের সাজা হয়েছিল রবিনহোর।
লম্বা সময় শাস্তি পাওয়ায় ইতালিতে যাননি রবিনহো। তারপরও তিনি ফুটবলে পা ছোঁওয়াতে পারেননি। তবে কিছুদিন আগে এই তারকা একদম সর্বনিম্ন বেতনের চুক্তিতে নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছিলেন  কিন্তু প্রিয় ক্লাবের সঙ্গে রবিনহোর এই মধুর মিলনে বাধা হয়ে দাঁড়ায় ব্রাজিল তারকার কালো অতীত। এর মধ্যেই ধর্ষণকাণ্ডের জের ধরে তার সঙ্গে চুক্তি বাতিল করে সান্তোস।
সেই ২০১৭ সাল থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছেন রবিনহো। সেটি প্রমাণ করতে অবশ্য তিনি মিলান কোর্টে আপিলও করেছিলেন। কিন্তু তারপরও তার শাস্তি একটুও কমাননি বিচারক। এর ফলে গণধর্ষণের শাস্তি ৯ বছরই থাকল রবিনহোর।

Related articles

আজ দক্ষিণে মমতা, উত্তরের তিন জেলায় নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার নির্বাচনী মাসের প্রথম দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দক্ষিণবঙ্গের নানুর, বড়ঞা ও নবগ্রামে তিনটি জনসভা করবেন।...

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...