Monday, April 6, 2026

বিক্ষোভের আশঙ্কায় এবার মতুয়া-এলাকায় যাচ্ছেন না অমিত শাহ

Date:

Share post:

দলেরই ‘ক্ষুব্ধ’ সাংসদকে ম্যানেজ করতে ব্যর্থ হয়েছেন বিজয়বর্গীয়৷ তাই বাংলা-সফরে এসেও এবার মতুয়া এলাকায় যাচ্ছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বঙ্গ-বিজেপির আশঙ্কা, শাহ সেখানে গেলে মতুয়াদের (Matua) বিক্ষোভের মুখে পড়তে পারেন৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee) দিনকয়েক আগে বনগাঁয় গিয়ে মতুয়া সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেছেন, মতুয়ারা এ দেশেরই নাগরিক এবং আলাদা ভাবে তাঁদের আর কোনও পরিচয়পত্রের দরকার নেই৷ মতুয়াদের প্রতি তাঁর এই মনোভাবকে স্বাগত জানিয়েছেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর (Santanu Thakur)। এর পরই শাহের মতুয়া-কর্মসূচি স্থগিত হওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

অমিত শাহের এবারের বঙ্গ-সফরের কথা ঘোষণা করে প্রথমে রাজ্য বিজেপির তরফে বলা হয়েছিলো, এই সফরে শাহ উত্তর ২৪ পরগনার মতুয়া অধ্যুষিত এলাকায় যাবেন এবং নয়া নাগরিকত্ব আইন নিয়ে তাঁদের আশ্বাস দেবেন। কিন্তু বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর মতুয়াদের নাগরিকত্বের প্রশ্নে কেন্দ্রের ভূমিকা আদৌ ইতিবাচক নয় বলে প্রশ্ন তুলেছেন৷ শান্তনু ঠাকুরকে বোঝানোর চেষ্টা করতে কৈলাস বিজয়বর্গীয় তাঁর বাড়িতে পর্যন্ত যান৷ কিন্তু লাভ হয়নি৷ নিজের তোলা দাবিতে এখনও অনড় শান্তনু ঠাকুর৷ ফলে শাহি-সফরের কর্মসূচি থেকে মতুয়া এলাকা বাদ দেওয়া ছাড়া বিকল্প কোনও পথ ছিলোনা অসহায় বিজেপির৷ শাহের যে কর্মসূচি রাজ্য বিজেপিকে জানানো হয়েছে, সেখানে উত্তর ২৪ পরগনা নেই। স্পষ্ট করা হয়েছে, শাহ মতুয়া এলাকায় যাবেন না। ওই এলাকা শাহ এড়িয়ে যাওয়ার অর্থ নাগরিকত্ব আইন নিয়ে মতুয়াদের সামনে যেতে দু’বার ভাবছেন তিনি৷ তবে রাজ্য বিজেপির রুটিন দাবি, পরের বার মতুয়াদের কাছে যাবেন শাহ।

প্রসঙ্গত, শনিবার ১৯ ডিসেম্বর দু’দিনের সফরে রাজ্যে আসছেন অমিত শাহ৷ তাঁর কর্মসূচিতে বলা হয়েছে, সেদিনই তাঁর মেদিনীপুর যাবেন৷ পর দিন রবিবার শাহের যাওয়ার কথা বোলপুরে। বিশ্বভারতীতে একটি কর্মসূচি রয়েছে৷ এর বাইরে একটি রোড শো এবং সভারও আয়োজন হচ্ছে।

আরও পড়ুন-কঙ্কাল কাণ্ডে ঘটনার পুনর্নির্মাণে সল্টলেকের বাড়িতে ফের ফরেনসিক টিম

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...