Wednesday, June 10, 2026

গার্ডেনরিচে ভাসছে নৌবাহিনীর অত্যাধুনিক যুদ্ধজাহাজ INS HIMGIRI, জেনে নিন খুঁটিনাটি

Date:

Share post:

আরও সমৃদ্ধ হলো ভারতীয় নৌবাহিনী (Indian Navy)। গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের কারখানা থেকে অনুষ্ঠানিকভাবে জলে ভাসল যুদ্ধজাহাজ হিমগিরি (INS Himgiri)। চিফ অব ডিফেন্স স্টাফস বিপিন রাওয়াতের (Bipin Rawat) হাতধরে নৌবাহিনীর মুকুটে আরও একটি পালক যুক্ত হলো। জানা গিয়েছে, ২০১৭ সালে এই জাহাজ তৈরি শুরু হয়। সেই সময় মনে করা হয়েছিল, এটি তৈরি করতে ২০২২ সাল পর্যন্ত সময় লেগে যাবে। এবং খরচ ধরা হয়েছিল ৪,০০০ কোটি টাকা। কিন্তু তার অনেক আগেই এই জাহাজ বাস্তবের রূপ পেলো।

সাফল্য আরও একটি জায়গায়। এই যুদ্ধ জাহাজটি তৈরি হয়েছে একেবারে দেশীয় প্রযুক্তিতে। ভারতের জাহাজ নির্মাণ সংস্থা বিশেষ স্টিল দিয়ে এই হিমগিরি তৈরি করেছে।

এই রয়েছে দুটি GE LM2500 গ্যাস টার্বাইন, দুটি ডিজেল ইঞ্জিন। অন্যান্য যুদ্ধ জাহাজের থেকে আইএনএস হিমাদ্রিতে বিভিন্ন ক্ষেত্রে স্বয়ংক্রিয় ব্যবস্থা অনেকটাই বেশি। ফলে এটি চালাতে অনন্ত ২০ শতাংশ কম খরচ হবে। জাহাজটি থাকতে পারবেন ১৫০ ক্রু।

P17A ক্লাসের এই রণতরীতে থাকছে বারাক, ব্রহ্মস সুপারসনিক মিসাইল। থাকছে বিমান, কপ্টার ও জাহাজ বিধ্বংসী প্রতিরোধ ব্যবস্থা। জাহাজের ডেকের ভেতর থেকেই ছোড়া যাবে সেই ক্ষেপণাস্ত্র।

আরও পড়ুন-কঙ্কাল কাণ্ডে ঘটনার পুনর্নির্মাণে সল্টলেকের বাড়িতে ফের ফরেনসিক টিম

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...