Wednesday, April 8, 2026

সীমান্তে স্বাস্থ্য শিবির করল বিএসএফ

Date:

Share post:

বিনামূল্যে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করল বিএসএফের ২৪ নং ব্যাটালিয়ন। ভারত-বাংলাদেশ সীমান্ত ইংরেজবাজার থানার মহদিপুর এলাকায় বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। বুধবার সকাল ১১ টা নাগাদ ফিতে কেটে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএসএফের কোম্পানি কমান্ডেন্ট প্রবীণ প্রতাপ সিং।

আরও পড়ুন:কৃষি আইন বাতিলের দাবিতে বাম কৃষক সংগঠনগুলির মিছিলে অবরুদ্ধ কলকাতা

ওই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন, মহদিপুর গ্রাম পঞ্চায়েত প্রধান কৃষ্ণা ঘোষ, পঞ্চায়েত সদস্য জগন্নাথ ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা। এদিন মহদিপুর সহ বিভিন্ন গ্রামের প্রায় পাঁচ শতাধিক মানুষ বিনামূল্যে স্বাস্থ্য শিবিরে পরীক্ষা করান। এই বিষয়ে বিএসএফের কোম্পানি কমান্ডেন্ট প্রবীণ প্রতাপ সিং জানান, গ্রামবাসীদের স্বাস্থ্য পরীক্ষা এবং তাদের বিনামূল্যে ওষুধ বিলি করা হয়। সীমান্ত এলাকার বেশিরভাগ মানুষ গরিব। তাই তাদের জন্য বিএসএফের ২৪ নং ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি সীমান্তে বিভিন্ন ধরনের গতিবিধির উপর নজর রাখতে সদা তৎপর থাকে বিএসএফের জওয়ানরা।

Related articles

সব মামলায় জামিন: জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন

কাশ্মীর থেকে গ্রেফতার হওয়ার ১২ বছর ১১ মাস পরে অবশেষে জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন...

জন্মদিনে ‘পাশবিক’ লুকে ভক্তদের সারপ্রাইজ আল্লুর, অভিনেতার বাড়ির সামনে পুলিশের লাঠিচার্জ

'পুষ্পা' অভিনেতা জন্মদিন মানে দক্ষিণী বিনোদন জগতের অনুরাগীদের কাছে এ যেন এক উৎসবের মুহূর্ত। আর সেই দিনেই চন্দনদস্যু...

বিজেপি শাসিত মধ্যপ্রদেশে প্রশাসনের ব্যর্থতা, বালি মাফিয়াদের ট্রাক্টর পিষে মারল বনকর্মীকে

বালি মাফিয়াদের (Illegal Sand Mining) বাড়বাড়ন্ত বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। এর খেসারত দিচ্ছেন সেই সরকারের কর্মীকেই। মধ্যপ্রদেশে বিজেপি প্রশাসনের...

যুদ্ধবিরতির মধ্যেই ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ! ক্রমশ বাড়ছে উদ্বেগ

সংঘর্ষবিরতির মধ্যেই ভারতীয়দের দ্রুত ইরান (Iran Crisis) ছাড়ার নির্দেশিকা জারি। অশান্তির আগুন জ্বলছে ইরানজুড়ে। এই আবহে ভারতীয়দের নিয়ে...