Saturday, June 13, 2026

বঙ্গ নির্বাচনের অঙ্ক বদলাতে প্রার্থী বাছাই শুরু করে দিল মিম

Date:

Share post:

বঙ্গে বিধানসভা নির্বাচন(Assembly elections) উপলক্ষে ইতিমধ্যেই নিজেদের রণনীতি সাজানো শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি। রাজনৈতিক মহলের ধারণা এবারের বিধানসভা নির্বাচনে ভোট নির্ণায়কের ভূমিকা নিতে পারে সংখ্যালঘুরা। সেই লক্ষ্যেই আগেভাগে তৈরি হয়ে মাঠে নামছে সমস্ত রাজনৈতিক দলগুলি। পিছিয়ে নেই আসাদউদ্দিন ওয়াইসির(Asaduddin Owaisi) দল অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন(all India majlis-e-ittehadul muslimeen) বা মিম। বিহার নির্বাচনে(Bihar election) বিপুল সাফল্যের পর এবার তাদের লক্ষ্য বাংলা। সেই উদ্দেশেই মিম রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে বীরভূমেও(Birbhum) বেশ কয়েকটি সাংগঠনিক বৈঠক সেরে ফেলেছে। রবিবার মিমের বৈঠক হয় রামপুরহাটে।

এই বৈঠকের আহ্বায়ক ছিলেন মিমের ছিল সম্পাদক মোহাম্মদ শোয়েব আক্তার। বীরভূম ১৯ টি ব্লকের ৫০ জন প্রতিনিধিদের উপস্থিতিতে বীরভূম লোকসভা কেন্দ্রের মধ্যে মুরারই, নলহাটি এই দুই বিধানসভার বুথ কমিটি গঠন চূড়ান্ত করা হয়। বুথ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থীও ঠিক করা হয়। নলহাটি, মুরারই বিধানসভার মতো রামপুরহাট বিধানসভার বুথ কমিটি চূড়ান্ত করা হয়। তবে রামপুরহাট বিধানসভা কেন্দ্রে কে প্রার্থী হবেন, সেটা নিয়ে এখন ভিন্নমত চলছে।

আরও পড়ুন:শুভেন্দু যোগ দিতেই বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব! ভাঙচুর সহায়তা কেন্দ্র, মার খেলেন অনুগামীরা

পাশাপাশি বোলপুর লোকসভা কেন্দ্রের মধ্যে নানুর বিধানসভা কেন্দ্রে বুথ কমিটিও চূড়ান্ত করা হয়। এখানে কে প্রার্থী হবেন সেটাও ঠিক হয়ে গিয়েছে। প্রসঙ্গত, রাজনৈতিক মহলের দাবি বিহার নির্বাচনে দাঁড়িয়ে সংখ্যালঘু ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দিয়েছিল আসাদউদ্দিনের দল। এবার বাংলাতেও সেই একই ঘটনা ঘটতে পারে বলে অনুমান করা হচ্ছে।যদিও মিমের দাবি বিজেপি ও তৃণমূল দুই শক্তির বিরুদ্ধে এবারের বঙ্গ নির্বাচনে ময়দান নামছে তারা। জেলার প্রতিটি বিধানসভা এলাকায় সংগঠন গড়ে তোলা হয়েছে বলে দাবি করেছেন মিম নেতৃত্ব। রয়েছে ব্লক এবং পঞ্চায়েত ভিত্তিক কমিটিও।

Related articles

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...