Monday, February 23, 2026

অ‍্যাডিলেডের বদলা, কোহলিকে ছাড়াই মেলবোর্নে রাহানেদের ঐতিহাসিক জয়

Date:

Share post:

ঐতিহাসিক। হেলায় মেলবোর্ন টেস্ট ( melbourne test) জিতল ভারত। সৌজন্যে অধিনায়ক আজিঙ্কা রাহানে। প্রথম ইনিংসে সেঞ্চুরি করলেন, দ্বিতীয় ইনিংসে দলকে জেতালেন। চার টেস্ট সিরিজে আপাতত ১-১। লড়াইয়ে ফিরল ভারত।

অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে (Australia ) হারানো যে কোনও ক্রিকেট টিমের স্বপ্ন। আর সেই কাজটাই করে দেখাল রাহানের দল। কোহলি (virat kohli), শামি( mohammad shami), রোহিতকে( rohit sharma) ছাড়াই জয়। নতুন পাওনা অবশ্যই টেস্টে অভিষেক হওয়া শুভমন গিল( shubhman gill)। অধিনায়কের সঙ্গে যোগ্য সঙ্গত করে নিজের জাত চেনালেন।

অ‍্যাডিলেডে ৩৬ রানে অল আউট হওয়ার পর মেলবোর্ন টেস্টে রাহানের( ajinkya rahane) নেতৃত্বে দুরন্ত ক‍্যামব‍্যাক ভারতের( india)। ম‍‍্যাচের চতুর্থ দিনে অস্ট্রেলিয়াকে ২০০ রানে অলআউট করে ফেলে ভারতীয় দল। দ্বিতীয় ইনিংসে মাত্র ৬৯ লিড নিয়ে মাঠ ছাড়ে টিম অস্ট্রেলিয়া । যার ফলে বক্সিং ডে তে জিততে ভারতের টার্গেট দাড়ায় ৭০রান। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও দুরন্ত সফল ভারতীয় বোলাররা। দ্বিতীয় ইনিংসে অজিদের বিরুদ্ধে ৩ টি উইকেট নেন মহম্মদ সিরাজ( mohammad siraj) । দুটি করে উইকেট নেন জাসপ্রীত বুমরাহ (jasprit burah) , আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা। একটি উইকেট নেন উমেশ যাদব। দুই ইনিংস মিলিয়ে মোট পাঁচটি করে উইকেট নেন আর আশ্বিন এবং মহম্মদ সিরাজ।। মহম্মদ শামির অভাব পুরোন করে দেন সিরাজ। দুই সিরিজ মিলিয়ে বুমরাহ নেন ৬ টি উইকেট।

জবাবে ব‍্যাট করতে নেমে মাত্র পাঁচ রানে আউট হয়ে যান ময়ঙ্ক আগরওয়াল। বক্সিং ডে টেস্টে অভিষেক হওয়া শুভমন দ্বিতীয় ইনিংসেও সফল। দলকে জেতাতে রাহানেকে যোগ‍্য সঙ্গত দেন শুভমন। ৩৫ রান করেন শুভভন। ২৭ রান করে অপরাজিত অজিঙ্কে রাহানে। অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক এবং প‍্যাট ক‍্যামিন্স।  আট উইকেটে জয় পায় ভারতীয় দল। এই জয়ের ফলে টেস্ট সিরিজে সমতা ফেরাল টিম ইন্ডিয়া।

প্রথম টেস্টে ৩৬ রানে লজ্জাজনক হারের পর বিরাট হীন রাহানের নেতৃত্বে দুরন্ত ক‍্যামব‍্যাক ভারতের। বোলিং এর পাশাপাশি সফল টিম ইন্ডিয়া ব‍্যাটিং লাইন-আপও। যা তৃতীয় টেস্ট ম‍্যাচের আগে ভরসা দিচ্ছে রাহানের দলকে। বক্সিং ডে টেস্টে দলের প‍্যারফমেন্স দেখে বলা যেতেই পারে দলকে নেতৃত্ব দিতে সফল রাহানে।

দুই ইনিংসে দুরন্ত প‍্যারফমেন্সের কারনে ম‍্যাচের সেরা অজিঙ্কে রাহানে। ম‍্যাচ শেষে দলের জয়ের কারন হিসাবে টিম প‍্যারফমেন্সকে তুলে ধরলেন তিনি। প্রশংসা করলেন অভিষেক হওয়া দুই ক্রিকেটার শুভমন গিল এবং মহম্মদ সিরাজেরও।

আরও পড়ুন:রাজনীতিতে আসা পাকা, বেহালা পশ্চিম থেকেই প্রার্থী হতে চলেছেন সৌরভ!

spot_img

Related articles

পোর্টাল বন্ধ, কীভাবে নথি আপলোড: কমিশনকে প্রশ্ন বিচারকদের

সোমবার থেকেই লজিকাল ডিসক্রিপেন্সিতে আটকে থাকা ভোটাদের নথি যাচাইয়ের কাজ শুরু করবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিচারক ও বিচারবিভাগীয় আধিকারিকরা।...

পিজির মুকুটে নয়া পালক! স্বাস্থ্যসাথীর হাত ধরে রাজ্যে প্রথম ‘সিউচারলেস হার্ট ভালভ’ প্রতিস্থাপন

রাজ্যের মুকুটে নতুন পালক। খাস কলকাতার এসএসকেএম হাসপাতালে সফলভাবে সম্পন্ন হলো রাজ্যের প্রথম সরকারি ‘সিউচারলেস হার্ট ভালভ’ বা...

চূড়ান্ত ব্যর্থ ব্যাটিং, সুপার আটের প্রথম ম্যাচে হেরে চাপে ভারত

  টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World cup) সুপার এইটের প্রথম ম্যাচেই ধাক্কা ভারতের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানে হার টিম...

নিজে হাতে খুন করেও অনুশোচনা নেই ব্রিজভূষণের! ধর্ষক-খুনিদের আশ্রয়দাতা মোদিকে প্রশ্ন তৃণমূলের

একসময় দেশের মুখ উজ্জ্বল করা মহিলা ক্রীড়াবিদরা ধর্ষক বলে আঙুল তুলেছিলেন তার দিকে। তারপরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে...