Tuesday, March 24, 2026

পুজোর পরে বর্ষবরণের জনস্রোতেও রাশ টানল কলকাতা হাইকোর্ট

Date:

Share post:

করোনার (Covid19) নয়া প্রজাতিকে ঘিরে যখন আতঙ্ক ছড়াচ্ছে গোটা বিশ্বে, তখন বড়দিনে (Christmas) রীতিমত উৎসব চলেছে গোটা বাংলায়। কলকাতার পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক, ভিক্টোরিয়া মেমোরিয়াল, চিড়িয়াখানায় (Park Street, Allen Park, Victoria Memorial, Alipur Zoo) থিকথিক করছিল মানুষের ভিড়। একাধিক জনের মুখে মাস্ক (Mask) লক্ষ্য করাও যায়নি।

আরও পড়ুন : ৩১ ডিসেম্বর রাতে শহরের কোথাও জমায়েতের অনুমতি নেই, জারি থাকবে ১৪৪ ধারা

এই লাগামছাড়া ভিড় দেখেই আঁতকে উঠেছিলেন চিকিৎসকরা। আবেদন জানিয়েছিলেন, অবিলম্বে নিয়ন্ত্রণ করতে হবে ভিড়। একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চে। সেই মামলার প্রেক্ষিতেই এবার কড়া নির্দেশ দিল হাইকোর্টের (Kolkata HighCourt) বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

মঙ্গলবার সেই মামলায় রায় গিতে গিয়ে বিচারপতি জানিয়েছেন, প্রশাসনকেই নিশ্চিত করতে হবে যাতে বাড়তি জমায়েত না হয়। মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে (Home Secretory, Chief Secretory) নজর রাখতে হবে এই বিষয়ে। চেকপোস্ট বসিয়ে চালাতে হবে নজরদারি। সকলকেই মাস্ক এবং স্যানিটাইজার (Sanitizer) ব্যবহার করতে হবে।

Related articles

লক্ষাধিক রেশন কার্ড বাতিল, রাজ্যে জোরদার যাচাই অভিযান 

ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করতে দেশজুড়ে শুরু হওয়া বিশেষ অভিযানের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। রাজ্যে ইতিমধ্যেই তিন লক্ষের বেশি...

হরমুজে বিপাকে ট্রাম্প! প্রণালী খুলতে দেশে দেশে ফোন, কথা মোদির সঙ্গেও

তেলের টান গোটা বিশ্বে। হরমুজ প্রণালী নিয়ে পিছু হঠতে বাধ্য হয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর পাশ...

ভোটের কাজে ব্যবহৃত গাড়ির ভাড়া বৃদ্ধি, স্বস্তিতে পরিবহণ মালিকরা 

আসন্ন নির্বাচনের আগে রাজ্যে ভোটের কাজে ব্যবহৃত বাস, মিনিবাস ও ছোট গাড়ির ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। পরিবহণ...

জাতপাতের রাজনীতি করি না: চালসার চার্চে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর

আমাদের কাছে সব ধর্ম সমান। সব উৎসবের একই গুরুত্ব। জাতপাতের রাজনীতি করি না। মঙ্গলবার চালসার বাতাবাড়ি মহাবাড়ি চার্চের...