Wednesday, June 17, 2026

২০২০ অনেক শিক্ষা দিয়েছে, নববর্ষের শুভেচ্ছাতেও রাজ্য সরকারকে তোপ রাজ্যপালের

Date:

Share post:

যতই বিতর্ক হোক, নিজের অবস্থান থেকে কোনওভাবেই সরছেন না রাজ্যপাল (Governor) জগদীপ ধনকড় (Jagdeep Dhankar) নববর্ষের(New Year) শুভেচ্ছা (Wish) জানাতে গিয়েও রাজ্য সরকারকে তোপ দাগলেন রাজ্যপাল। আমফান থেকে শুরু করে বহিরাগত, কিংবা সন্ত্রাস ইস্যু, সব রাজ্যকে রাজ্যকে একহাত নিয়ে লম্বা টুইট রাজ্যপালের। টুইটে তিনি লিখেছেন, “২০২০ অনেক শিক্ষা দিয়েছে। বহু বিপদ দেখেছে গোটা বিশ্ব। আমফানের সময়ে টানা ১০ দিন ভয়াবহ কষ্ট সহ্য করেছে শহরবাসী”!

বছরের প্রথম টুইটে ধনকড়ের মন্তব্য, “দায়িত্ব পালন করতে কলকাতা পুরসভার ব্যর্থতা ও রাজ্য প্রশাসনের উদাসীনতার জন্যই দুর্ভোগের শিকার হন রাজ্যবাসী, যদিও এনিয়ে মৌসম ভবনের আগাম পূর্বাভাস ছিল। এনডিআরএফ, ভারতীয় সেনা, ওড়িশা দমকল বাহিনীর সাহায্যে শেষপর্যন্ত পুর পরিষেবা স্বাভাবিক করে তোলা সম্ভব হয়।”

তিনি আরও লেখেন, ভারতবর্ষের অনন্য উত্তরাধিকারে সমৃদ্ধ হোক এই রাজ্য। সংবিধানে উল্লিখিত ভারতের অখণ্ডতার বার্তা পথ দেখাক তাঁদের, যাঁরা বিভ্রান্তের মতো বহিরাগত শব্দে বিভাজনের চেষ্টা করছেন। একুশের নির্বাচন হোক হিংসামুক্ত, নিরপেক্ষ ভূমিকা নিক পুলিশ-প্রশাসন।”

আরও পড়ুন:দেশ জুড়ে করোনার টিকাকরণ প্রক্রিয়ার মহড়া ২ জানুয়ারি

 

Related articles

বুধে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস! গরম থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি

আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই বুধবার কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দুপুরের পর থেকেই...

FIFA World Cup: মাইলস্টোন ম্যাচে স্মরণীয় হ্যাটট্রিক, মেসি ম্যাজিকে সহজ জয় আর্জেন্টিনার

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দিল আর্জেন্টিনা(Argentina)। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেই ম্যাজিক দেখালেন মেসি(Messi),...

‘স্বচ্ছতা সে স্বাগত’ কর্মসূচিতে মহানগরীর রাজপথে মুখ্যমন্ত্রী, বাগবাজারে ঘাট পরিষ্কার শুভেন্দুর

বুধবার সকাল সকাল বাগবাজার মায়ের ঘাটে (Bagbazar Maayer Ghat) ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

FIFA World Cup: এমবাপের জোড়া গোলে নজির, দাপুটের সঙ্গে বিশ্বকাপ শুরু ফ্রান্সের

বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করল ফ্রান্স(France) সেনেগাল ৩-১গোলে হারিয়ে দাপটের সঙ্গে কাপ যুদ্ধের  বোধন করল ফরাসিরা। এমবাপে জোড়া...