Friday, June 19, 2026

পাকিস্তানে হিন্দু মন্দির ধ্বংস, তীব্র প্রতিবাদ জানাল ভারত

Date:

Share post:

পাকিস্তানে ( Pakistan)হিন্দু মন্দির ধ্বংসের ঘটনায় কড়া প্রতিবাদ জানাল ভারত(India India)। শুক্রবার কূটনৈতিক স্তরে তীব্র ভাষায় প্রতিবাদ বার্তা পৌঁছে দেওয়া হল ইসলামাবাদের (Islamabad)কাছে।

জানা গেছে গত বুধবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এলাকার একটি হিন্দু মন্দিরে হামলা চালিয়ে সেটি ভেঙে ফেলে মৌলবাদী ইসলামিক দলের সমর্থকরা। এই ঘটনার ভিডিও এবং ছবি ভাইরাল হতেই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে পাকিস্তানে হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে।

এখনো পর্যন্ত পাকিস্তান পুলিশ ৩২ জনকে গ্রেফতার করেছে। দেশের বিভিন্ন প্রান্তে মন্দির ভাঙ্গার প্রতিবাদ করে মিছিল বের করেছে পাকিস্তানের হিন্দু নাগরিকরা। সংখ্যালঘু ও মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে এই অমানবিক ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। ঘটনায় মূল অভিযুক্ত মৌলবাদী জামিয়ত-উলেমা- ই- ইসলাম পার্টি।

কিন্তু কেন আচমকা হামলা চালানো হল? স্থানীয় সূত্রে জানানো হয়েছে দিন কয়েক আগে স্থানীয় প্রশাসন ওই মন্দির সংস্কারের আবেদনে সম্মতি দেন।

আরও পড়ুন : শহরে করোনা আক্রান্ত ব্রিটেন ফেরত আরও ১, দেশে নতুন স্ট্রেনের সংখ্যা বেড়ে ২৯

তার পরেই গত বুধবার ওই মন্দিরের উপর হামলা চালায় দুষ্কৃতীরা । প্রাথমিকভাবে চোখের সামনে এভাবে হামলা হতে দেখেও স্থানীয় হিন্দুরা ভয়ে কিছু বলতে পারেননিঋ।‌ঞঞ্জ কিন্তু ভিডিও ভাইরাল হতে প্রতিবাদ ক্রমেই জোরালো হতে থাকে। প্রতিবাদের মাত্রা এতটাই তীব্র হতে শুরু করেছে রীতিমতো অস্বস্তিতে পড়তে হচ্ছে ইমরান খানের (Imran khan)সরকারকে।

Advt

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...