Monday, June 15, 2026

মোদির নেতৃত্বে নেতাজি জন্মজয়ন্তী উদযাপন কমিটিতে মমতা, বুদ্ধ, সৌরভ

Date:

Share post:

ভারত সরকার নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) ১২৫তম জন্মবার্ষিকী মহাসমারোহে পালন করতে চলেছে একথা আগেই ঘোষিত হয়েছিল। এবার গঠিত হলো এক উচ্চপর্যায়ের কমিটি। যার চেয়ারম্যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এই কমিটিতে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya), প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি (Adhir Chowdhury)। প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ একঝাঁক কৃতী ব্যক্তিত্ব। যে কমিটিতে রাজনীতি থেকে শিক্ষা, ক্রীড়া থেকে সংস্কৃতি, সব ক্ষেত্রে প্রতিষ্ঠিত রারয়েছেন। সব মিলিয়ে মোট ৮৫ সদস্যের কমিটি তৈরি করেছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক।

এই কমিটিতে আরও রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Union Home Minister) অমিত শাহ (Amit Shah, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া, মনমোহন সিংও রয়েছেন কমিটিতে। রয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা, প্রাক্তন স্পিকার মনোহর যোশি, সুমিত্রা মহাজন, শিবরাজ পাটিল এবং মীরা কুমার। রয়েছেন নেতাজি পরিবারের সদস্য চন্দ্র বসু, রেণুকা মালাকার।

ওই কমিটিতে রয়েছেন প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য, সঙ্গীত পরিচালক এ আর রহমান, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, অভিনেতা মিঠুন চক্রবর্তী। এছাড়াও পরিচালক কৌশিক গাঙ্গুলি, ভারতীয় বায়ু সেনা প্রাক্তন প্রধান অরূপ রাহা, অভিনেত্রী কাজল প্রমুখের নাম রয়েছে কমিটিতে।

নেতাজির জন্মদিন ২৩ জানুয়ারি থেকে শুরু হবে একবছরব্যাপী উৎসব উদযাপনের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নিতেই এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।

প্রসঙ্গত, একুশের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের আগে বাংলা ও বাঙালির আবেগ ইস্যু হয়ে দাঁড়িয়েছে বিজেপির কাছে। তার মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে একটি চিঠিও পাঠিয়েছিলেন। সেই চিঠির মূল দাবি ছিল নেতাজি (Netaji Subhash Chandra Bose) কেন্দ্রিক। মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, ২৩শে জানুয়ারি যেন জাতীয় ছুটি ঘোষণা করে কেন্দ্র। এছাড়া নেতাজির অন্তর্ধান রহস্যের ফাইল প্রকাশ করার দাবিও জানিয়েছিলেন তিনি। সেই চিঠির পরই নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী বছরভর পালন হবে বলে জানান প্রধানমন্ত্রী। ভারতের স্বাধীনতা আন্দোলনকে জোরদার করতে নেতাজি দেশের যে জায়গাগুলিতে গিয়েছিলেন, সেখানে সাড়ম্বরে বছরভর পালিত হবে নানা অনুষ্ঠান।

আরও পড়ুন:৫ দিনের সফরে ৮ জেলার ২০০ নেতার সঙ্গে আলোচনা অভিষেকের, উদ্দীপ্ত উত্তরের তৃণমূল

উল্লেখ্য, ২০১৯ সালের ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী নতুন দিল্লিতে লালকেল্লায় নেতাজির নামে একটি সংগ্রহশালা উদ্বোধন করেন। কলকাতার ঐতিহাসিক সৌধ ভিক্টোরিয়া মেমোরিয়ালের একটি স্থায়ী প্রদর্শনীর পাশাপাশি লাইট অ্যান্ড সাউন্ড অনুষ্ঠানের পরিকল্পনা করেছে। ২০১৫ সালে কেন্দ্রীয় সরকার নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে একাধিক ফাইল প্রকাশ করে। ওই বছরই ৪ ডিসেম্বর প্রথম পর্যায়ে ৩৩টি ফল প্রকাশ করা হয়। পরের বছর অর্থাৎ ২০১৬ সালের ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কিত আরও ১০০ টি ফাইলের ডিজিটাল কপি প্রকাশ করেন। নেতাজি সুভাষচন্দ্র প্রকাশের জন্য সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি জানিয়ে আসছিলেন।

Advt

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...