Thursday, June 18, 2026

অওরঙ্গজেব ধর্মনিরপেক্ষ শাসক ছিলেন না, বিতর্কে পড়ে সাফাই উদ্ধবের

Date:

Share post:

প্রবল সমালোচনার মুখে পড়ে নাম বিতর্কে সাফাই দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে (udbhab thakarey)।  শুক্রবার তিনি বলেছিলেন, মুঘল সম্রাট অওরঙ্গজেবের (mughaL EMPEROR aurangjeb)নামাঙ্কিত প্রাচীন শহরটির নাম বদলে ছত্রপতি শিবাজির ছেলের স্মৃতিতে ‘শম্ভাজি নগর’ করতে চায় তাঁর সরকার। কিন্তু ২৪ ঘণ্টা পার হতে না হতেই বিতর্কের জেরে সাফাই দিতে হল তাঁকে। এ বিষয়ে দেশের ধর্মনিরপেক্ষ সংস্কৃতিতে আঘাত হানার অভিযোগ খারিজ করে উদ্ধব শুক্রবার বলেন, ‘‘অওরঙ্গজেব কোনও ধর্মনিরপেক্ষ শাসক ছিলেন না।’’ মহারাষ্ট্রে তিন দলের জোট সরকারের অন্যতম শরিক কংগ্রেস ইতিমধ্যেই নাম বদল বিতর্কে উদ্ধবের দল শিবসেনার অবস্থানের বিরোধিতা করেছে। আরেক শরিক এনসিপি-ও এই স্পর্শকাতর বিষয় নিয়ে ‘ধীরে চলো’ নীতির পক্ষপাতী।

উদ্ভব ঠাকরে সম্প্রতি তাঁর সরকারি টুইটার হ্যান্ডলে অওরঙ্গাবাদকে ‘শম্ভাজি নগর’ নামে চিহ্নিত করেন। কংগ্রেস বিষয়টি নিয়ে প্রকাশ্যে আপত্তি জানায়। এ প্রসঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তাঁর প্রয়াত পিতা বালাসাহেব ঠাকরের ‘অবস্থান’ মনে করিয়ে দিয়ে বলেন, ‘‘আমরা নতুন কী করেছি? শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব যা বলেছিলেন, সেটাই বাস্তবে রূপায়ণ করছি।” প্রসঙ্গত, নব্বইয়ের দশকে প্রথম অওরঙ্গাবাদের নাম বদলের দাবি তুলেছিলেন বালাসাহেব।

২০১৯ সালে মহারাষ্ট্রে বিধানসভা ভোটের পরে ন্যূনতম অভিন্ন কর্মসূচির ভিত্তিতে কংগ্রেস এবং এনসিপি-র সঙ্গে জোট সরকার গড়েছিল শিবসেনা। সেই কর্মসূচির অন্যতম অংশ রাজ্যে ধর্মনিরপেক্ষতার আবহ রক্ষা করা। মুখ্যমন্ত্রী উদ্ধব অবশ্য মনে করেন, অওরঙ্গাবাদের নাম বদলের ক্ষেত্রে ধর্মনিরপেক্ষতায় আঘাতের যুক্তি ধোপে টিকবে না। এ প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘‘আমাদের অ্যাজেন্ডাতে যে ধর্মনিরপেক্ষতার প্রসঙ্গ রয়েছে, তার সঙ্গে অওরঙ্গজেবের মতো শাসক খাপ খান না।’’

আরো পড়ুন- ৫ দিনের সফরে ৮ জেলার ২০০ নেতার সঙ্গে আলোচনা অভিষেকের

Advt

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...