Saturday, April 11, 2026

শিলিগুড়িতে মঙ্গলে দিলীপের সভা, শেষে অনুমতি দিল পুরসভা-প্রশাসন

Date:

Share post:

প্রথমে রাজি না হলেও শেষ মুহূর্তে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) সভার জন্য বাঘাযতীন পার্ক (Baghajatin Park) ব্যবহারের অনুমতি দিল শিলিগুড়ি (Siliguri) পুরসভা ও পুলিশ। সব ঠিক থাকলে মঙ্গলবার দুপুরে বাঘাযতীন পার্কের ওই জনসভায় হাজির থাকবেন দিলীপ ঘোষ-সহ বিজেপির একাধিক প্রথম সারির নেতা। বিজেপি সূত্রের খবর, ওই সভায় তৃণমূল, সিপিআইএম (Cpim) এবং কংগ্রেস (Congress) ছেড়ে অন্তত ১০ জন মাঝারি মাপের নেতা ও কয়েকশো কর্মী-সমর্থক বিজেপিতে যোগ দেবেন। তবে এ যাত্রায শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) শিলিগুড়িতে আসছেন না।

বিজেপির জেলা সভাপতি প্রবীণ আগরওয়াল রীতিমতো একটি তালিকা নিয়ে ঘুরছেন। যাতে কোন এলাকা থেকে কতজন বিজেপিতে যোগ দিচ্ছেন সেই হিসেব রয়েছে। যদিও বিজেপির দার্জিলিং (Darjeeling) জেলা সমতলের সভাপতি জানিয়ে দিয়েছে, বাঘাযতীন পার্কের সভায় রাজ্য সভাপতির উপস্থিতিতে অনেকেই বিজেপিতে যোগ দেওয়ারা ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। তবে শেষ পর্যন্ত কতজন বিজেপিতে যোগ দেবেন বলে চূড়ান্ত হয়েছে তা অবশ্য স্পষ্ট নয়।

বিজেপি সূত্রে খবর, এক সপ্তাহ আগেই বাঘা যতীন পার্ক ব্যবহারের জন্য অনুমতি চাইলেও পুরসভা তা দিতে চায়নি। সে সময়ে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি অনুষ্ঠান হবে বলে জানানো হয়। ঘটনাচক্রে, সোমবার সেই সরকারি প্রদর্শনী শেষ হয়েছে। তাতেই বিজেপিকে বাঘা যতীন পার্কে সভা করার অনুমতি দিয়েছে পুরসভা।
বাঘ যতীন পার্ক ও লাগোয়া এলাকায় অবশ্য বেশি জমায়েতের জায়গা নেই। লোকালয়ের মধ্যে অবস্থিত ওই ছোট্ট পার্কে বড়জোর হাজার পাঁচেক লোক স্বচ্ছন্দে বসতে পারেন। আশেপাশের জায়গা মিলিয়ে মেরেকেটে ৭-৮ হাজার লোকের জমায়েত ওই এলাকায় করা সম্ভব। যদিও বিজেপির সমালোচকদের বক্তব্য, শিলিগুড়ি শহরে বিজেপির সংগঠনের লোকবল কত তা বাঘা যতীন পার্কে রাজ্য সভাপতির সভার আয়োজন থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে।

আরও পড়ুন- নয়া কমিটিতে পদ মেলেনি, দলের বিরুদ্ধে ক্ষোভ কোচবিহারের তৃণমূল নেতার

Advt

Related articles

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...

নাকা চেকিংয়ে বিপুল নগদ ও সোনা-সহ আটক বিজেপি প্রার্থী অশোক দিন্দার ঘনিষ্ঠ

ভোটের মুখে ফের অস্বস্তিতে পদ্মশিবির(Bharati Janata Party)। শনিবার বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্দীপ...

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, ইতিহাস তৈরির দোরগোড়ায় আয়ুষ

বিশ্বের এক নম্বর এবং প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Badminton Asia...