Saturday, April 11, 2026

বোনের বিয়ে আসরে কোন্নগরে সপরিবারে হাজির প্রাক্তন বিশ্বসুন্দরী

Date:

Share post:

বোনের বিয়ে বলে কথা. মুম্বই থেকে সপরিবারে একেবারে কোন্নগর (Konnogar) পৌঁছে গেলেন প্রাক্তন বিশ্ব সুন্দরী অভিনেত্রী সুস্মিতা সেন (Susmita Sen)। চুপিসারে এলেও, সুস্মিতার সেই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল। জেঠতুতো বোনের বিয়ে উপলক্ষ্যে প্রায় সমস্ত কাজ ফেলে আসেন সুস্। সঙ্গে ছিলেন বাবা, মা, ভাই, ভাইয়ের স্ত্রী, দুই মেয়ে। গোটা পরিবারের সঙ্গে হাজির হন রোহমান শলও (Rohman Sole)।

দমদম বিমানবন্দরে নামার পর সুস্মিতা সোজা যান কোন্নগরে। একেবার বাঙালি সাজে বিয়ের আসরে হাজির হন বলিউড ডিভা। সুস্মিতার ভাইয়ের স্ত্রী অভিনেত্রী চারু আসপাকেও (Charu Aspa) বিয়ের আসরে দেখা যায় বাঙালি সাজে। ঐন্দ্রিলা সেন এবং সায়ক সেনের বিয়ের আসরে সুস্মিতা হাসি মুখে ছবি তোলে সবার সঙ্গে। সুস্মিতার বোন ঐন্দ্রিলার পিঁড়ি ধরেন রোহমান শল এবং রাজীব সেন।

আরও পড়ুন- নয়া কমিটিতে পদ মেলেনি, দলের বিরুদ্ধে ক্ষোভ কোচবিহারের তৃণমূল নেতার

Advt

Related articles

‘ধুরন্ধর ২’-এর সাফল্যের পর মহাকাল মন্দিরে পুজো সারার

বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। ১০০০ কোটি টাকার ব্যবসা করেছে আদিত্য ধর পরিচালিত এই...

প্রথম দফায় ভোট ১৬ জেলায়, তালিকায় ৩ কোটি ৬০ লক্ষ ভোটার 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই চড়ছে পারদ। এবার প্রথম দফার ভোটের পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ করল নির্বাচন কমিশন।...

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...