Monday, April 6, 2026

আজ থেকে রাজ্যে ৩দিন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, একনজরে কর্মসূচি

Date:

Share post:

দোরগোড়ায় বিধানসভা নির্বাচন (Assembly Election)। তার আগে গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে তিনদিনের সফরে আজই রাজ্যে আসছেন মুখ্য নির্বাচন কমিশনার ( Chief Election Commissioner) সুনীল অরোরা (Sunil Arora), সঙ্গে কমিশনের ফুল বেঞ্চ। সন্ধ্যায় তাঁরা শহরে পা রাখবেন। তার আগে দুপুরেই চলে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন (Sudip Jain)। রাতে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব ও কলকতা পুলিশের নোডাল অফিসার জ্ঞানবন্ত সিংয়ের সঙ্গে বৈঠক করবেন।

আগামীকাল, অর্থাৎ ২১ জানুয়ারি কমিশনের ঠাসা কর্মসূচি। বৃহস্পতিবার প্রথমেই রাজ্যের রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে মিলিত হবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সকাল ১০টা থেকে মধ্য কলকাতার একটি হোটেলে রাজ্য থেকে নির্বাচনে অংশগ্রহণকারী ১০টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে পৃথক পৃথকভাবে এই বৈঠক করবেন নির্বাচন কমিশনার। প্রতিটি প্রতিনিধি দলের জন্য ১০ মিনিট করে সময় ধার্য করা হয়েছে।

এরপর নির্বাচনের দায়িত্বে থাকা কেন্দ্র ও রাজ্যের প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন। যেখানে জেলা প্রশাসনের কর্তাব্যক্তিরা উপস্থিত থাকবেন। এই বৈঠকগুলোতে মূলত রিভিউ মিটিং হবে। সেখান থেকেই আলোচনার মাধ্যমে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে কোন সময় নির্বাচন করলে উপযুক্ত হবে। বিভিন্ন বোর্ডের পরীক্ষার বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। আলোচনা হবে কোভিড পরিস্থিতি নিয়েও। সেক্ষেত্রে বুথ সংখ্যা বাড়ানো হতে পারে। সবচেয়ে বেশি জোর দেওয়া হবে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে। ক’দফায় ভোট হবে, তা নিয়ে আলোচনা হবে এই বৈঠকে।

এরপর ২২ জানুয়ারি, শুক্রবার সকাল ১০টা থেকে গ্র্যান্ড হোটেলে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্র সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর এবং রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র সঙ্গে বৈঠক করবেন মুখ্য নির্বাচন আধিকারিক সুনীল আরোরা। এবং দুপুর সাড়ে বারোটায় সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।

এরপর তাঁরা দিল্লি উড়ে যাবেন। এবং সব দিকে বিচার বিবেচনা করে যে কোনও দিন নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবেন।

আরও পড়ুন-সংসদ ক্যান্টিনের সব খাবারে ভরতুকি তুলে নিচ্ছে কেন্দ্র

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...