Monday, April 6, 2026

বাংলাকে বাঁচাতে তৃণমূলে এবার ডালমিয়া ঘনিষ্ঠ ক্রিকেটকর্তা বিশ্বরূপ

Date:

Share post:

বাংলায় বিধানসভা (Assembly Election) ভোটের দামামা কার্যত বেজে গিয়েছে। তার আগে রাজনৈতিক দলগুলি একের পর এক চমক দিচ্ছে। এবার তৃণমূলে (TMC) যোগদান করলেন সিএবি’র (CAB) প্রাক্তন সচিব তথা জগমোহন ডালমিয়া (Jagmohan Dalmiya) ঘনিষ্ঠ ক্রিকেটকর্তা (Cricket Administrator) বিশ্বরূপ দে (Biswaroop Dey)। শুধু যোগদানই নয়, হাইভোল্টেজ ভোটে প্রার্থী হতে পারেন বিশ্বরূপ। এতদিন সকলে বিশ্বরূপকে দক্ষ ক্রীড়া প্রশাসক ও সমাজসেবী হিসেবেই চিনতেন, এবার সরাসরি রাজনীতিতে নাম লেখালেন তিনি। স্বচ্ছ ভাবমূর্তির বিশ্বরূপের শাসক শিবিরে যোগদান ও তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আজ, বুধবার তৃণমূল ভবনে সিএবির প্রাক্তন সচিবের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় (Subhendu Sekhar Roy) এবং লোকসভার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)। যোগদানের পরই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভূয়সী প্রশংসা করেন বিশ্বরূপ। তাঁর কথায়, “আমি টিম স্পিরিটে বিশ্বাস করি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টিম স্পিরিট দেখেই তৃণমূলে যোগ। স্পিরিট আছে বলেই ভারতীয় ক্রিকেট বেঁচে আছে। বাংলায় তৃণমূল নেত্রী সেই স্পিরিট নিয়ে লড়াই করছেন। বাংলাকে বাঁচাতে লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত থেকে ম্যাচ জেতাব।”

এখানেই শেষ নয়। সুবক্তা বলে পরিচিত বিশ্বরূপ বিজেপি নেতৃত্ব একহাত নেন। তিনি বলেন, “যেভাবে মোদি-অমিত শাহ-ইডি-রাজ্যপালকে সামলাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর একমাত্র তুলনা করা যায় গাভাস্কারের সঙ্গে। তাঁর সেই স্পিরিট দেখে তৃণমূলে যোগ দিলাম।”

এদিন নেতাজির অন্তর্ধান রহস্য সংক্রান্ত ফাইল প্রকাশ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বিশ্বরূপ। তাঁর স্পষ্ট অভিযোগ, নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশে কেন্দ্র সরকারের অনীহা রয়েছে। তাই ধাপে ধাপে মাত্র ২০০টি ফাইল প্রকাশ করেছে তারা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করার জন্য বারেবারে কেন্দ্র কে অনুরোধ করেও ফল হয়নি বলেও মনে করেন বিশ্বরূপ।

আরও পড়ুন-‘শত্রুতা’ ভুলে ৬ প্রতিবেশী দেশকে আজ করোনা টিকা উপহার ভারতের

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...