Monday, April 13, 2026

চেন্নাইয়ানের বিরুদ্ধে ১-০ গোলে জয় বাগানের

Date:

Share post:

বৃহস্পতিবার আইএসএলে ( isl)চেন্নাইয়ান এফসিকে ( chennaiyan fc) ১-০ গোলে হারাল এটিকে মোহনবাগান( atk mohunbagan)। বাগানের হয়ে একমাত্র গোলটি করেন পরিবর্ত হিসাবে নামা ডেভিড উইলিয়ামস( d Williams) ।

বৃহস্পতিবার চেন্নাইয়ান ম‍্যাচ থেকে জয়ে ফিরতে চাইছিলেন, সে কথা বুধবারই সাংবাদিক সম্মেলনে বলেছিলেন হাবাস (habas)। তাই এদিন রয় কৃষ্ণা, জাভি হার্নান্ডেজ, এদু গার্সিয়াকে নামান বাগান কোচ। তবে একাধিক বার আক্রমণে গেলেও, গোলের দরজা খুলতে পারেনি বাগান শিবির।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে একাধিক পরিবর্তন করেন হাবাস। ম‍্যাচের ৬৭ মিনিটে ম‍্যাকহিউকে তুলে উইলিয়ামসকে মাঠে নামান তিনি। এরপর একাধিক আক্রমণে যায় বাগান শিবির। ম‍্যাচের ইনজুরি টাইমে বাগানের হয়ে একমাত্র গোলটি করেন উইলায়ামস। জাভির কর্নার থেকে হেডে গোল করেন তিনি। এই জয়ের ফলে ১২ ম‍্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে এটিকে মোহনবাগান।

আরও পড়ুন :মুম্বই সিটির বিরুদ্ধে তিন পয়েন্ট চাইছেন রেনেডি

Advt

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...