Saturday, June 27, 2026

১৯৩টিতে আসন রফা বাম-কংগ্রেসের, এখনও বাকি আরও

Date:

Share post:

দ্বিতীয় দফার বৈঠকেও আসন রফা চূড়ান্ত করতে পারল না বাম-কংগ্রেস (Left-Congress)। প্রথম বৈঠকে ৭৭-এর পর এদিন আরও ১১৬টি আসন (Seat) নিয়ে রফা হয়। এই ১৯৩টি আসনের মধ্যে ৯২টিতে লড়বে কংগ্রেস, ১০১টি আসনে বামেরা লড়বে।

বৃহস্পতিবার, বিধান ভবনে আসন রফা নিয়ে বৈঠকে বসে বাম-কংগ্রেস। পরে যৌথ সাংবাদিক বৈঠকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu) ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)। সেখানে তাঁরা জানান, এদিন রফা হওয়া ১১৬টি আসনের মধ্যে কংগ্রেসের ৪৮ টি ও বামেদের ৬৮ টি আসন রয়েছে। এখনও পর্যন্ত সমঝোতা হওয়া ১৯৩ টি আসনের মধ্যে
বামেদের ১০১ টি আসন কংগ্রেসের ৯২ টি।

এখনও ১০১ টি আসনে সমঝোতা হওয়া বাকি রয়েছে। প্রথম দফার বৈঠকে রফা হওয়া ৭৭ টি আসনের মধ্যে কংগ্রেস ৪৪ টি আসনে আর বামেরা ৩৩ টি আসনে লড়বে। সেবার ঠিক হয়, গত বার আসন সমঝোতায় যে কেন্দ্রে যারা জয়ী হয়েছিল এবার সেখানে তারাই প্রার্থী দেবে।

বিমান বসু বলেন, বাকি আসনগুলিতে রফার বিষয়ে তাঁরা আশাবাদী। অন্যদিকে অধীর চৌধুরী বলেন, তৃতীয় শক্তি হিসেবে বাংলায় মানুষের কাছে বিশ্বাসযোগ্য হবেন তাঁরা। তৃণমূল ও বিজেপিকে একই বৃন্তে দুটি ফুল, পদ্ম ও ঘাসফুল বলে কটাক্ষও করেন অধীর। আাগামী ২৮ ফেব্রুয়ারি ব্রিগেডে জনসভার মধ্যে দিয়ে বাম-কংগ্রেস জোটের আনুষ্ঠানিক প্রচার শুরু হবে বলে ঘোষণা করা হয়।

আরও পড়ুন:এবার RJD-ও প্রার্থী দেবে বাংলার ভোটে, তৃণমূলের সঙ্গে হতে পারে সমঝোতা

Advt

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...