Sunday, April 26, 2026

রাজ্য উন্নয়নে সঠিক দায়িত্ব পালন করছে না বলে অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর

Date:

Share post:

‘রাজ্য সরকার তাঁর ওপর ন্যস্ত দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারলে সেই রাজ্যে সাধারণ মানুষের স্বার্থে অনেক কাজ করা সম্ভব। কিন্তু, এই রাজ্যে বর্তমান সরকার গ্ৰামের গরিব মানুষ এবং কৃষকের বহু সমস্যা সমাধানে সম্পূর্ণ অসফল। সেই কারণে, সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করছেন এই সরকারের বিরুদ্ধে।’ শনিবার মালদা জেলায় বিজেপির এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই জানালেন কেন্দ্রীয় জাহাজ, বন্দর, জলপথ পরিবহণ মন্ত্রণালয়ের স্বাধীন দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী মনসুখ মান্ডব্য।

আরও পড়ুন:মালদা জেলা নেতাদের একাংশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ কালিয়াচক তৃণমূল নেতৃত্ব

শনিবার দুপুরে মালদা জেলার মানিকচক ব্লকের প্রত্যন্ত এলাকা ভূতনীর হীরানন্দপুর অঞ্চলে এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী মান্ডব্য। সেখানেই তিনি বলেন, ‘এখানকার স্থায়ী সমস্যা গুলি সমাধানে কখনও নজর দেয়নি রাজ্য সরকার। সমস্যার প্রতি নজর দিলে স্থানীয় মানুষের এত দুর্ভোগ হত না।’ এ পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করে তিনি আরও বলেন, ‘মোদিজীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। সমাজের অবহেলিত ও অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে থাকা মানুষের জন্য কাজ করছেন এই সরকার। কৃষকদের প্রকৃত সমস্যা প্রধানমন্ত্রী উপলব্ধি করতে পেরেছেন বলেই তা সমাধানে এগিয়ে এসেছেন তিনি।’ মানুষের চাহিদার কথা ভেবেই বর্তমান কেন্দ্রীয় সরকার পদক্ষেপ গ্ৰহন করেন বলে তিনি জানান।

Advt

Related articles

বাংলায় ফলতা এবার একনম্বর, আমার থেকে ১টি হলেও বেশি ভোটে জাহাঙ্গিরকে জেতান: বার্তা অভিষেকের

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার (Diamond Harbour) ছিল এক নম্বর। আর বিধানসভা নির্বাচনে এবার ফলতা ১ নম্বর হবে। রবিবার...

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...

কপালে ‘টেম্পল’ডিভাইস! স্বামীর সৌজন্যে প্রযুক্তিতে জোর সিন্ধুর

সাম্প্রতিক সময়ে ছন্দে নেই, বড় টুর্নামেন্ট জিততে পারছেন না। নিজেকে ফিট রাখতে প্রযুক্তি সহায়তা নিলেন পিভি সিন্ধু (PV...

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...