Monday, April 6, 2026

মহামেডানের নতুন সভাপতি গুলাম আসরাফ

Date:

Share post:

মহামেডানের ( mohammedan sporting club) সচিব পদ থেকে সরিয়ে দেওয়া হল ওয়াসিম আক্রমকে( wasim akram) । তার জায়গা দায়িত্ব দেওয়া হল দানিশ ইকবালকে( danish iqbal) । অন্তর্বর্তী কালীন দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার এমনটাই জানান হল ক্লাবের তরফ থেকে।

এদিকে সভাপতি পদ থেকে পদত্যাগ করলেন আমিরুদ্দিন ববি। ব‍্যক্তিগত কারনে পদত্যাগ করেন তিনি। নতুন সভাপতি হলেন গুলাম আসরাফ। সভাপতি পদে যোগ দিয়ে তিনি বলেন, আমি এই ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে গর্ববোধ করছি। ক্লাবকে অনেক ধন্যবাদ আমাকে এই পদ দেওয়ার জন‍্য। সহ-সভাপতি হয়েছেন সামস ইকবাল ও মহম্মদ কামারুদ্দিন।

ওয়াসিম আক্রমের বিরুদ্ধে অভিযোগ, দল গঠনের ক্ষেত্রে নিজেই সিদ্ধান্ত নেন ওয়াসিম। তবে সূত্রের খবর, টাকার কোনও হিসেব দিতে পারেননি ওয়াসিম, যার মধ্যে বিনিয়গকারী সংস্থার টাকাও রয়েছে। শুক্রবার বৈঠক করেন কার্যকরী সমিতির সদস্যরা।

আরও পড়ুন:রবিবার জামশেদপুরের বিরুদ্ধে জয় চাইছে লাল-হলুদ ব্রিগেড

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...