Monday, April 13, 2026

প্রয়াত বলিউডের অভিনেতা-প্রযোজক রাজীব কাপুর

Date:

Share post:

প্রয়াত অভিনেতা-প্রযোজক রাজীব কাপুর। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ‘রাম তেরি গঙ্গা মইলি’ খ্যাত অভিনেতার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮। অভিনয় কেরিয়ারে তিনি ইতি টেনেছেন তিন দশক আগেই। রাজীব কাপুরের মৃত্যুর খবর পেয়ে শোক প্রকাশ করেন বলিউড তারকারা।

রাজ কাপুর ও কৃষ্ণা কাপুরের তিন পুত্র- রণধীর, ঋষি ও রাজীব। দুই কন্যা- ঋতু নন্দা, রিমা জৈন। গত বছর মৃত্যু হয়েছে ঋতু নন্দা ও ঋষি কাপুরের। এবার চলে গেলেন পাঁচ ভাই-বোনের মধ্যে সবচেয়ে ছোট রাজীব। রণধীর কাপুর জানান, ‘আমি আবার আমার ছোট ভাইকে হারালাম। চিকিৎসকরা অনেক চেষ্টা করেছিলেন রাজীবকে বাঁচানোর কিন্তু শেষরক্ষা হয়নি।’

১৯৮৩ সালে ‘এক জান হ্যায় হাম’ দিয়ে বলিউডে পা রাখেন রাজীব কাপুর। এরপর দর্শক রাজীব কাপুরকে সবচেয়ে বেশি মনে রেখেছেন‘রাম তেরি গঙ্গা মৈলি’তে অভিনয়ের জন্য। বাবা রাজ কাপুরের পরিচালনায় এই ছবিতে মন্দাকিনীর সঙ্গে জুটি বেঁধেছিলেন রাজীব। আশির দশকের অন্যতম চর্চিত ছবি এটি। এরপর ‘আসমান’, ‘জবরদস্ত’, ‘হম তো চলে পরদেশ’, ‘জমিনদার’-এর মতো একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেন রাজীব কাপুর। যদিও ১৯৯০ সালে ‘জামিনদার’ মুক্তির পর আর অভিনয় করতে দেখা যায়নি রাজীব কাপুরকে। ১৯৯০-এর পর পরিচালনা এবং প্রযোজনার কাজ শুরু করে ঋষি কাপুরের ছোট ভাই।

আরও পড়ুন-নেতাজির ICS-এর ইস্তফাপত্র ‘নয়’, চিঠি সরালো ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষ

Advt

Related articles

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...

লক্ষ্য মহাকাশ জয়, ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে ডাক পেল মেমারির অহন মান্না

চার লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভিড় ঠেলে শেষমেশ সেরাদের তালিকায় জায়গা করে নিল মেমারির অহন মান্না। ভারতীয় মহাকাশ গবেষণা...